নভেম্বর ২০২৫ সালে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। জ্যোতিষ গণনামতে একাধিক গ্রহের গোচর এই নভেম্বর মাসে হতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। নভেম্বরের শুরুতেই রয়েছে শুক্রের চাল বদল। মাসের মাঝামাঝি রয়েছে সূর্যের রাশি পরিবর্তন। এছাড়াও বুধের বৃশ্চিক রাশিতে উদয়ের যোগ রয়েছে। এমনভাবেই ৫ গ্রহের অবস্থানের পরিবর্তন আসতে চলেছে নভেম্বর মাসে।

দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক নভেম্বর মাসে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছে।
তুলা
এই রাশিতে শনিদেব ষষ্ঠস্থানে মার্গী হতে চলেছেন। আইনি কোনও ঝুট ঝামেলা চলতে থাকলে তা থেকে মুক্তি পাবেন। সময়ে সময়ে হাতে টাকাও পাবেন। আকস্মিক ধনলাভের যোগ রয়েছে এই সময়। দীর্ঘদিন ধরে কোনও প্রকল্পে যদি আপনি অংশ নেন, তাহলে তা এবার সম্পন্ন হতে থাকবে। কোনও ঋণ সম্পর্কীয় চিন্তা ভাবনা থাকলে, তা থেকে মুক্তি পাবেন। মানসিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। নিজের আলাদা পরিচিতি বানাতে পারবেন।
মেষ
এই সময়, বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে সহজতর হতে পারে। এই সময় দাম্পত্য প্রেমের দিক থেকে ও সম্পর্কের দিক থেকে সময় ভালো কাটার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে নতুন কোনও উচ্চতা পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে পারে। পদোন্নতি বা কোনও বড় কাজের দায়িত্ব পেতে পারেন। এমনই মত জ্যোতিষ গণনার। কোনও পরিচিতের থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন।
মকর
মালব্য সহ একাধিক যোগ রয়েছে নভেম্বর মাসে। ফলত, মকর রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময়কাল খুবই শুভ। কাজ ও ব্যবসার দিক বিস্তার লাভ করবে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়বে। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )