November Margshirsha Amavasya 2025 Tithi: ২০২৫ নভেম্বর মাসে অমাবস্যা কবে? তারিখ, সময় দেখে নিন
আসছে অমাবস্যা। নভেম্বর মাসে কত তারিখ শুরু হচ্ছে অমাবস্যা তিথি?
২০২৫ সালের নভেম্বর মাসে পূর্ণিমা সদ্য পার হয়েছে। এরপর সামনেই রয়েছে অমাবস্যা। কত তারিখে রয়েছে অমাবস্যা? বলে দিচ্ছে পঞ্জিকা। দেশের বিভিন্ন প্রান্তে এই অমাবস্যাকে মার্গশীর্ষ অমাবস্যা হিসাবে দেখা হয়। এই মার্গশীর্ষ অমাবস্যা কত তারিখে, কোন সময় থেকে পড়ছে তা দেখা যাক।

নভেম্বর মাসের অমাবস্যা তিথি ২০২৫ সালে পড়ছে, ১৯ নভেম্বর। সেদিন সকাল ৯ টা ৪৩ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। অমাবস্যা তিথি শেষ হচ্ছে দুপুর ১২ টা ১৬ মিনিটে।
( ‘একটা ধীরে চলা গাড়ি এসে দাঁড়ায়..’ দিল্লিতে বিস্ফোরণ নিয়ে বড় আপডেট দিল পুলিশ)
( দণ্ডনায়ক শনিদেবের কৃপায় ২৮ নভেম্বর থেকে কপাল খুলবে কর্কট সহ বহু রাশির)
সূর্যোদয়ের সময়কাল:-
ভোর ৬ টা ৪৮ মিনিটে সূর্যোদয়ের সময় রয়েছে। সেদিন পিতৃপুজো বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত রয়েছে। বিষ্ণুপুজো ভোর ৫ টা ০১ মিনিট থেকে ৫ টা ৫৪ মিনিট পর্যন্ত রয়েছে।
( শনিদেবের রাশিতে গোচর হবে রাহুর! ২০২৬তে বহু রাশি লাকি! লিস্টে কারা?)
অমাবস্যা তিথি ঘিরে বেশ কিছু টোটকার পরামর্শ দেওয়া হয়। দেখা যাক, অমাবস্যা তিথি ঘিরে কোন টোটকার কথা বলা হচ্ছে?
পিতৃকে প্রসন্ন করতে কী করণীয়?
মার্গশীর্ষ অমাবস্যার দিন ভোরে স্নান করে পিতৃতর্পণ করলে তা পিতৃদোষ থেকে মুক্তি দেয়। এই দিনে পিণ্ডদান, শ্রাদ্ধ কর্মও শুভ। পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য এই দিন প্রার্থনা শুভ।
অশ্বত্থ গাছের নিচে প্রদীপ
এই অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। এমনই টোটকার কথা বলা হচ্ছে। প্রদীপ জ্বালিয়ে ওই গাছের চারিদিকে প্রদক্ষিণ করাও খুব শুভ বলে মনে করা হয়। এতে বহু দোষ মুক্তি হতে পারে বলে মনে করা হয়।
দান
অমাবস্যার দিনে দরিদ্রদের দান করাও শুভ বলে মনে করা হয়। ফলত এই দিনে দান করলেও বহু অশুভ ফল কেটে যায়, বলে মনে করা হয়।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper

