কেমন যাবে ২০২৬? কী বলছে বার্ষিক সংখ্যাতত্ত্ব? দেখে নিন এক নজরে
ইতিমধ্যে নতুন বছর শুরু হয়ে গিয়েছে। গত বছরের সমস্ত তিক্ততা ভুলে নতুন বছর নতুন উদ্যোগে শুরু করেছেন সকলে। ২০২৬ সালের সামগ্রিক সংখ্যাটি সূর্যের দ্বারা শাসিত ১ বলে বিবেচিত। খুব স্বাভাবিকভাবেই এই বছরটি প্রতিটি সংখ্যার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হবে।
ইতিমধ্যে নতুন বছর শুরু হয়ে গিয়েছে। গত বছরের সমস্ত তিক্ততা ভুলে নতুন বছর নতুন উদ্যোগে শুরু করেছেন সকলে। ২০২৬ সালের সামগ্রিক সংখ্যাটি সূর্যের দ্বারা শাসিত ১ বলে বিবেচিত। খুব স্বাভাবিকভাবেই এই বছরটি প্রতিটি সংখ্যার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হবে। এই বছরটি আত্মবিশ্বাস, নেতৃত্ব বা সম্মানের খবর নিয়ে আসবে।

সংখ্যা ১: যাদের মূল সংখ্যা ১ তারা সূর্য দ্বারা শাসিত হয়। ২০২৬ সালের নতুন সূচনা করতে পারবেন এরা। কর্মজীবনে নতুন সুযোগ আসবে। বিবাহিত জীবনে যোগাযোগ বৃদ্ধি পাবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যয় এবং বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকতে হবে। অহংকার এড়িয়ে চলতে হবে। ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে গোটা বছর কাটাতে হবে
সংখ্যা ২: যাদের সংখ্যা ২ দ্বারা চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সমস্ত ব্যক্তিদের এই বছর ক্যারিয়ার খুব ধীর গতিতে শুরু হতে পারে। জুলাই এবং আগস্ট এর পর পরিস্থিতির উন্নতি হবে। বিবাহিত জীবনে বিশ্বাস শক্তিশালী হবে। অর্থের সঙ্গে লেনদেন করার সময় সাবধান হতে হবে। আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার।।
সংখ্যা ৩: সংখ্যা তিন বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত তাই এই বছরে কর্মজীবনের সুযোগ আসবে এদের। আর্থিক লাভ ধীরে ধীরে আসবে। ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় খুব কম লাভ হবে। আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে। পরিবারের মধ্যে মতবিরোধ তৈরি হবে। একাকীত্ব তৈরি হতে পারে।
আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির
সংখ্যা ৪: ২০২৬ সাল উন্নতির বছর এই মানুষদের জন্য। একগুয়েমি বা অহংকার নিয়ন্ত্রনে রাখতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সবসময়। কর্মজীবন এবং চাকরিতে ইতিবাচক সুযোগ আসতে পারে। আর্থিক উঠানামা হবে খুব সামান্য। ধৈর্যের সঙ্গে এগিয়ে চলতে হবে।
সংখ্যা ৫: ২০২৬ সালের সমস্ত আশা পূর্ণ হবে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসবে। এদের বুধের সঙ্গে যোগাযোগ থাকায় আপনার বুদ্ধি এগুলো হবে এবং সিদ্ধান্তগুলিকে আরো বেশি উন্নত করতে হবে আপনাকে। কর্মক্ষেত্রে পদোন্নতি আসবে। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে এই বছর সম্পর্কে স্থিতিশীলতা আসবে। বোঝাপড়া করার জন্য এই বছরটি শ্রেয়।
সংখ্যা ৬: এই সংখ্যাটি শুক্রের সঙ্গে সম্পর্কিত হওয়ায় ২০২৬ সালের সম্পর্ক এবং আবেগের দিক থেকে লাভবান হবেন এরা। বিবাহিত ব্যক্তিরা সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। ব্যবসার বড় ঝুঁকি এড়িয়ে চলবেন। বাজেট বজায় রেখে এগোবেন। সঙ্গীত এবং প্রকৃতির সঙ্গে যোগাযোগ আপনার মানসিক ভারসাম্য রক্ষা করবে। সব মিলিয়ে এই বছরটি আপনার কাছে খুব শুভ একটি বছর হবে।
সংখ্যা ৭: এই সংখ্যাটি শনির সঙ্গে সম্পর্কিত তাই এই বছর কঠোর পরিশ্রম করতেই হবে আপনাকে। প্রতিদিন ব্যায়াম যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত রাখুন নিজেকে। বিবাহিত দম্পতির ক্ষেত্রে এই বছরটি দায়িত্বের বছর। চাকরি খোঁজার ক্ষেত্রে পরিশ্রম করুন শর্টকাট নেবেন না। এই বছরটি শৃঙ্খলা গঠন পরিশ্রম এবং সততার বছর।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির
সংখ্যা ৮: যাদের সংখ্যা ৮, তারা শনির সঙ্গে সম্পর্কিত। বছরের শুরুতে নতুন বন্ধু তৈরি হবে। বিবাহিত ব্যক্তিরা বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলুন। ব্যবসায় আগস্টের পর থেকে লাভের মুখ দেখবেন। খারাপ নজর বা চাপ থেকে নিজেকে সুরক্ষিত থাকতে হবে।
সংখ্যা ৯: এই সংখ্যাটি মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত তাই আপনাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি। উন্নতি হবে চাকরি বা ব্যবসায়। তাড়াহুড়ো করবেন না কোন বিষয় নিয়ে। সৎভাবে কাজ করুন। অন্যদের সম্মান করুন।
E-Paper

