Rathayatra 2026: ২০২৬ সালে রথযাত্রা কবে পড়ছে? তারিখ, তিথি দেখে নিন
দ্বিতীয়া তিথি ১৬ জুলাই ১ টা ২৪ মিনিট থেকে শুরু হবে। দ্বিতীয়া তিথি ১৭ জুলাই ১১ টা ১৯ মিনিটে শেষ হবে।
রথযাত্রা ২০২৬ চলতি বছরে জুলাই মাসের মাঝামাঝি পড়েছে। প্রতিবছরই নির্দিষ্ট তিথি মেনে শ্রীজগন্নাথদেব, সুভদ্রাদেবী, বলভদ্রের রথযাত্রা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই বিশেষ তিথিতে ওড়িশার পুরীতে নিজ মন্দির থেকে মাসির বাড়ি (গুন্ডিচা) মন্দিরে পৌঁছন জগন্নাথদেব। এই তিথি মেনেই প্রতিবছর রথযাত্রা পালিত হয়।

দ্বিতীয়া তিথি ১৬ জুলাই ১ টা ২৪ মিনিট থেকে শুরু হবে। দ্বিতীয়া তিথি ১৭ জুলাই ১১ টা ১৯ মিনিটে শেষ হবে। ২০২৬ সালের ১৬ই জুলাই, শুক্রবার, ওড়িশার পুরীতে পূজনীয় রথযাত্রা উদযাপিত হবে। গভীর ভক্তি ও আধ্যাত্মিক উদ্দীপনায় পূর্ণ এই মহা বার্ষিক উৎসবটি প্রচলিত হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। আরও একটি মত বলছে, দ্বিতীয়া তিথি ১৫ জুলাই ২০২৬ সালে সকাল ৮ টা ২০ মিনিট থেকে শুরু হবে। পরের দিন ১৬ জুলাই ৫ টা ২২ মিনিটে শেষ হবে।
উল্লেখ্য, শ্রীজগন্নাথদেবের স্নান পূর্ণিমা পড়ছে, ২৮ জুন, ২০২৬ সালে। এরপর অনবসরা ২৯ জুন, ২০২৬ সালে রয়েছে। পুরীতে গুন্ডিচা মার্জনা ১৫ জুলাই রয়েছে। পরের দিন ১৬ জুলাই ২০২৬ রথযাত্রা হবে। হেরা পঞ্চমী ২০ জুলাই, ২০২৬ হবে। বহুদা যাত্রা ২৪ জুলাই, ২০২৬ সালে হবে। সুনা বেশ, ২৫ জুলাই ২০২৬ সালে হবে। অধরা বেশ ২৬ জুলাই, ২০২৬ সালে। নীলাদ্রি বীজে ২৭ জুলাই হবে ২০২৬ সালে।
কথিত আছে যে পুরী জগন্নাথ মন্দির নির্মাণকারী কিংবদন্তি রাজা ইন্দ্রদ্যুম্ন এর স্ত্রী রানী গুন্ডিচা-এর ভক্তিকে সম্মান জানাতে, ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মূল মন্দিরে তাদের নিয়মিত আবাস ছেড়ে দেন এবং তাদের সম্মানে গুন্ডিচা দ্বারা নির্মিত এই মন্দিরে কিছু দিন কাটান। সেই থেকেই পুরীর রথযাত্রার শুরু। দশকের পর দশক ধরে এই রীতি চলছে। গোটা দেশেও এই রথযাত্রা ঘিরে বিশেষ আয়োজন করা হয়।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


