সরস্বতী পুজোয় পুরোহিত না পেলেই নিজেই বাড়িতে এভাবে করতে পারেন পুজো! জেনে নিন নিয়ম

স্কুল, কোচিং থেকে শুরু করে ক্লাব, বাড়ি সব জায়গাতেই এই পুজো হয়। তাই এই পুজোর সময় পুরোহিত পাওয়া অনেক সময় সমস্যার হয়ে যায়। সেক্ষেত্রে বাড়িতে সঠিক পূজাবিধি মেনে নিজেই পুজো করতে পারেন। জানেন কীভাবে তা করবেন?

Published on: Jan 23, 2026 3:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। দেবী জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, স্মৃতিশক্তি প্রদান করেন। এই কারণে সকলে বিশেষ করে পড়ুয়ারা বাগদেবীর আরাধনা করেন।

সরস্বতী পুজোয় পুরোহিত না পেলেই নিজেই বাড়িতে এভাবে করতে পারেন পুজো! জেনে নিন নিয়ম
সরস্বতী পুজোয় পুরোহিত না পেলেই নিজেই বাড়িতে এভাবে করতে পারেন পুজো! জেনে নিন নিয়ম

স্কুল, কোচিং থেকে শুরু করে ক্লাব, বাড়ি সব জায়গাতেই এই পুজো হয়। তাই এই পুজোর সময় পুরোহিত পাওয়া অনেক সময় সমস্যার হয়ে যায়। সেক্ষেত্রে বাড়িতে সঠিক পূজাবিধি মেনে নিজেই পুজো করতে পারেন। জানেন কীভাবে তা করবেন?

বসন্ত পঞ্চমীর দিন স্নান সেরে হলুদ পোশাক পরতে হবে। এদিন তারপর হলুদ পোশাক পরা শুভ। এরপর মা সরস্বতীর মূর্তি গঙ্গাজলে পরিষ্কার করে তাঁকে হলুদ বা সাদা বস্ত্র পরাতে হবে। তারপর চন্দন, হলুদ, ফল, ফুল, কেশর এবং চাল নিবেদন করতে হবে।

দেবীকে পুজোর ভোগ হিসেবে খিচুড়ি এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন। তারপর দেবীর পায়ের কাছে বই, খাতা ও পেন রাখবেন। এরপর ১০৮ বার 'ওম ইন ইন মহাসরস্বতীয় নমহঃ' মন্ত্র জপ করতে পারেন। এরপর দেবীকে ভক্তিভরে প্রণাম করে ও তাঁর কাছে জ্ঞান, বুদ্ধি, কৃপা প্রার্থনা করতে পারেন।

এবার প্রশ্ন উঠতে পারে পুজো কখন করবেন? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পঞ্চমী পড়বে বাংলার ৮ মাঘ এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২টো ৩০ মিনিটে। পঞ্চমী থাকবে ২৩ জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে ৯ মাঘ রাত ১টা ৪৭ মিনিটে।

অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পঞ্চমী শুরু বাংলার ৮ মাঘ এবং ইংরেজির ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে। পঞ্চমী তিথি শেষ হচ্ছে ২৩ জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে ৯ মাঘ রাত ১২টা বেজে ২৭ মিনিট ২৮ সেকেন্ডে।

পুজো করার জন্য ভালো সময় হল সকাল ৭টা বেজে ১৫ মিনিট থেকে বেলা ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। এই সময় বাগদেবীর পুজো, অঞ্জলি দেওয়া, বই ও কলমের পুজো করার জন্য সব থেকে ভালো।