Saraswati Pujo 2026 Tithi: সরস্বতী পুজো ২০২৬য় অঞ্জলি দেওয়ার প্ল্যান? বসন্ত পঞ্চমী কখন পড়ছে? রইল পঞ্জিকামতে তিথি
সরস্বতী পুজো কবে? বসন্ত পঞ্চমীর তিথি কখন পড়ছে?
জানুয়ারি মাসেই রয়েছে ২০২৬ সালের সরস্বতী পুজো। হাতে গোনা ক'দিন পরই বাগদেবীর আরাধনায় মেতে উঠতে চলেছে বাংলা। বসন্ত পঞ্চমীকে সাদরে গ্রহণ করে, হলুদের রঙে নিজেরে রাঙিয়ে নিতে তৈরি হচ্ছে বাংলার নানান প্রান্ত। বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে ওঠার আগে দেখে নিন, সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন থেকে পড়ছে?

কৌতূহল রয়েছে এই বছর সরস্বতী পুজো কি ২৩ জানুয়ারি পড়ছে, নাকি ২২ জানুয়ারি পড়ছে! বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা, এই দুই ধরনের পঞ্জিকামতেই দেখে নেওয়া যাক, চলতি বছরে সরস্বতী পুজো কবে পড়ছে। বসন্ত পঞ্চমী তিথি কোন তারিখে, কখন থেকে পড়ছে, দেখা যাক। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার পড়ছে পঞ্চমী তিথি। বাংলায় তা ৮ মাঘ, বৃহস্পতিবার। সেদিন, রাত ২টো ৩০ মিনিট থেকে এই তিথি পড়ছে। আর তিথি শেষ হচ্ছে, ৯ মাঘ, শুক্রবার। সেদিন ২৩ জানুয়ারি। সেদিন রাত ১টা ৪৭ মিনিটে শেষ হবে তিথি।
গুপ্তপ্রেস পঞ্জিকামতে, পঞ্চমী তিথি শুরু ২২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে। সেদিন বাংলা ক্যালেন্ডার অনুসারে ৮ মাঘ। সেদিন, রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে তিথি পড়ছে। তিথি শেষ হচ্ছে, শুক্রবার, ৯ মাঘ। সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৩ জানুয়ারি। সেদিন রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে তিথি শেষ হচ্ছে।
সরস্বতী পুজোর কিছু মন্ত্র:
স্তব: শ্বেতপদ্মাসনাদেবী শ্বেতপুষ্পোজশোভিতা।
শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা।
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরচ্চৈর্তা দেবদানবৈঃ।
পূজিতা মুনিভিঃ সর্ব্বৈঋষিভিঃ সদা।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।
পুষ্পাঞ্জলি:
ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ।
বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ।
এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।
প্রার্থনা:
ওম যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা, যা বীণাধর-দণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা। যা ব্রহ্মচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা। সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা। যথা ন দেবো ভগবান ব্রহ্মা তোল পিতামহঃ ত্বাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা। বেদা শাস্ত্রানি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ। লক্ষ্মীর্মেধা ধারা পুষ্টিঃ গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্ম্মাং সরস্বতী।
প্রণাম:
ওম জয় জয় দেবী চরাচর সারে।
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।
ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমোস্তুতে।
এছাড়াও, জলশুদ্ধি, করশুদ্ধি, আসনশুদ্ধি, পুষ্পশুদ্ধি, দ্বারদেবতা পুজো, সঙ্কল্প ইত্যাদি পুজোর নানা নিয়মের মধ্যে অন্যতম।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


