Sawan 2026 Date: ২০২৬ সালে শ্রাবণ মাস কবে পড়ছে! রইল তারিখ

শ্রাবণের প্রথম ও শেষ সোমবার কোন কোন দিনে পড়ছে, তা দেখে নিন।

Published on: Jul 6, 2026, 16:00:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামনেই আষাঢ়ের শেষলগ্নে রয়েছে রথযাত্রা। এরপরই শ্রাবণ মাস। রথযাত্রা শেষে সকলেরই নজর রয়েছে শ্রাবণ মাসের দিকে। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো সম্পন্ন হয়। এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের বিশেষ পুজো হয়। এই মাসেই চলে পবিত্র কানওয়ার যাত্রা। সব দিক থেকেই এই শ্রাবণ মাসকে শুভ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই মাস খুবই শুভ। সেই জায়গা থেকে অনেকের মধ্যেই কৌতূহল থাকে, এই শ্রাবণ মাস কবে, তা জানার। দেখে নিন শ্রাবণ মাস ২০২৬ সালে কবে থেকে পড়ছে।

২০২৬ সালে শ্রাবণ মাস কবে পড়ছে! রইল তারিখ
২০২৬ সালে শ্রাবণ মাস কবে পড়ছে! রইল তারিখ

১৬ জুলাই রয়েছে রথযাত্রা। আর এই শুভ দিন পড়েছে আষাঢ় মাসের শেষ লগ্নে। এরপর ১৭ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। সূর্য ১৬ জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর মান্যতা অনুসারে সূর্য কর্কটে এলে ১৭ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ ২০২৬। শ্রাবণ মাস চলবে ১৭ অগস্ট পর্যন্ত। এরপর থেকেই শুরু হবে ভাদ্র মাস। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে ২০ জুলাই। শ্রাবণে তৃতীয় সোমবার পালিত হবে ৩ অগস্ট, এবং ১০ অগস্ট রয়েছে শেষ সোমবার। ১০ অগস্ট তারিখেই ২০২৬ সালের শেষ শ্রাবণের সোমবার পালিত হবে।

এই শ্রাবণ মাস জুড়ে বহু মন্দিরে দেবাদিদেব মহাদেবের পুজো পালিত হয়। বিশেষ দিন দেখে শিবলিঙ্গে জল অর্পণ করার রীতিও রয়েছে প্রচলিত। দেশের সমস্ত জ্যোতির্লিঙ্গকে ঘিরে মন্দিরে মন্দিরে এই সময় বিশেষ পুজো হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, এই সময় যাঁরা মহাদেবের আরাধনা করেন, তাঁদের সব মনবাসনা পূরণ করেন শিব শংকর। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিবভক্ত সারাদিন উপবাস রেখে শিবপুজো করে থাকেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More