...
...
Next Story

৩০ বছর পর আবার তৈরি হবে শতঙ্ক যোগ, লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা

দেখতে দেখতে প্রায় গোটা এক বছর শেষ হতে চলেছে। ২০২৫ সাল কিছু মানুষের জন্য খুব ভালো আবার কিছু মানুষের জন্য খুব খারাপ প্রমাণিত হয়েছে। তবে আবার শনিদেবের আশীর্বাদে ভালো সময় আসতে চলেছে কিছু নির্দিষ্ট জাতক জাতিকাদের জীবনে। কর্মের ঈশ্বর শনিদেব বর্তমানে রয়েছেন মীন রাশিতে।

Published on: Dec 13, 2025 07:00 PM IST
Advertisement

দেখতে দেখতে প্রায় গোটা এক বছর শেষ হতে চলেছে। ২০২৫ সাল কিছু মানুষের জন্য খুব ভালো আবার কিছু মানুষের জন্য খুব খারাপ প্রমাণিত হয়েছে। তবে আবার শনিদেবের আশীর্বাদে ভালো সময় আসতে চলেছে কিছু নির্দিষ্ট জাতক জাতিকাদের জীবনে। কর্মের ঈশ্বর শনিদেব বর্তমানে রয়েছেন মীন রাশিতে।

৩০ বছর পর আবার তৈরি হবে শতঙ্ক যোগ
৩০ বছর পর আবার তৈরি হবে শতঙ্ক যোগ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিকে সব থেকে শক্তিশালী গ্রহগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। দীর্ঘ সময় ধরে এই গ্রহ একটি রাশিতে অবস্থান করে এবং কর্ম অনুসারে ফল প্রদান করে। প্রতিটি ব্যক্তি জীবনে অন্তত একবার শনিদেবের সাড়ে সাতি এবং ঢাইয়ার মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন: ২০২৬-এর প্রথম চন্দ্রগ্রহণ হোলির সময়! হোলিকা দহন থেকে রং খেলায় কী কী বিধি নিষেধ থাকবে?

শনিকে কর্ম, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের অন্যতম ধারক হিসেবে মনে করা হয়। আগামী ২০২৭ সালের জুন মাস পর্যন্ত শনি মীন রাশিতে থাকবে, এই সময়ে একবার একাধিক গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন হবে শনিদেবের যার ফলে তৈরি হবে শুভ এবং অশুভ যোগ।

ওই একইভাবে শনি খুব শীঘ্রই শুক্রের সঙ্গে মিলিত হবে এবং শতঙ্ক যোগ তৈরি করবে, যা বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। এই যোগকে শতক যোগ বা ১০০ শতাংশ সংযোগ বলা হয়। সূর্য এবং শনির শতঙ্ক যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকার উপকৃত হবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: ২০২৬ সালের বার্ষিক রাশিফলে মেষ থেকে মীনের ভাগ্যে কী আছে? রইল জ্যোতিষমত

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবে। কঠোর পরিশ্রমের ফল পাবে এই জাতক-জাতিকারা। আগামী দিনে ক্যারিয়ার সম্পর্কিত ভ্রমণের জন্য দূরে যেতে পারে এরা। ব্যবসাতেও উল্লেখযোগ্য লাভ হবে। প্রেম জীবন ভালো হবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ভালো থাকবেন এই রাশির জাতক জাতিকারা।

কন্যা রাশি: আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবে কন্যা রাশির জাতক জাতিকারা। চাকরিজীবীরা অনেক নতুন সুযোগ পেতে চলেছেন, ব্যবসাতেও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আউটসোর্সিং এর মাধ্যমে উল্লেখযোগ্য লাভ করতে পারেন আপনি। সেই সাথে খোলামেলা কথোপকথনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সম্পর্ক মজবুত থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে।

মকর রাশি: শুক্র এবং শনির সংযোগ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের বহুদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারের দিক থেকে বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। প্রচুর অর্থ উপার্জন হবে এবং প্রেম জীবন ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নতি হবে এবং আপনি আপনার সম্পর্ক পুরোপুরি উপভোগ করতে পারবেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe