Shani-Surya Yuti 2026 Lucky Zodiacs: ৩০ বছর পরে বৃহস্পতির রাশিতে শনি ও সূর্যের গোচর! জীবন পালটাবে ৪ রাশির, আসবে সুখ

২০২৬ সালে বৃহস্পতির রাশিতে শনি ও সূর্যের গোচরে বড় প্রভাব পড়বে একাধিক রাশির জাতকদের জীবন। তাঁদের জন্য ২০২৬ সালে হবে উন্নতির শিখরে পৌঁছানোর বছর। তবে জ্যোতিষশাস্ত্র একটি পথপ্রদর্শক মাত্র; কঠোর পরিশ্রম ও সঠিক কর্মই ভাগ্যকে জয় করতে সাহায্য করবে।

Published on: Feb 24, 2026, 06:56:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে মনে করা হয় তাঁকে। সেই আবহে ২০২৬ সাল জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রায় ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও সূর্যের এক বিরল সংযোগ ঘটতে যাচ্ছে, যা বেশ কয়েকটি রাশির ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। কোন কোন রাশির জীবনে দুর্দান্ত সময় শুরু হতে পারে, তা দেখে নিন।

৩০ বছর পরে বৃহস্পতির রাশিতে শনি ও সূর্যের গোচর! জীবন পালটাবে চারটি রাশির জাতকদের।
৩০ বছর পরে বৃহস্পতির রাশিতে শনি ও সূর্যের গোচর! জীবন পালটাবে চারটি রাশির জাতকদের।

​৩০ বছর পর বিরল যোগের তাৎপর্য

জ্যোতিষ গণনা অনুযায়ী, শনি গ্রহ এক-একটি রাশিতে আড়াই বছর অবস্থান করেন। অন্যদিকে সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে খথাকেন। ২০২৬ সালে শনি যখন তাঁর নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করবেন, তখন সূর্যও সেখানে প্রবেশ করবেন। এই দুই শক্তিশালী গ্রহের মিলন একই রাশিতে ৩০ বছর পর ঘটতে চলেছে। শনি ও সূর্যের এই অবস্থানকে রাজযোগের সমান মনে করা হচ্ছে, যা বিশেষত কর্মজীবন, আর্থিক অবস্থা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে।

​কোন কোন রাশির জাতকদের লাভ হবে?

১) কুম্ভ রাশি

যেহেতু এই সংযোগ কুম্ভ রাশিতেই ঘটছে, তাই সবচেয়ে বেশি সুফল পাবেন এই রাশির জাতকরা। শনির সাড়েসাতি চললেও সূর্য ও শনির এই মিলন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আটকে থাকা সরকারি কাজ সম্পন্ন হবে। কেরিয়ারে বড় কোনও পদোন্নতি বা নতুন ব্যবসার সুযোগ আসতে পারে। আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল ২০২৬ সালে হাতেনাতে পাবেন।

​২) মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য ২০২৬ সালটি হবে আয়ের নতুন উৎস খোঁজার বছর। সূর্য ও শনির প্রভাবে আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনও বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির চেষ্টা করছেন, তাঁদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। সামাজিক প্রতিপত্তি ও মান-সম্মান বৃদ্ধি পাবে।

​৩) সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। আর শনির সঙ্গে সূর্যের এই মেলবন্ধনে ব্যাপর লাভ হবে। অংশীদারিত্বের ব্যবসায় আপনি অভাবনীয় সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের কলহ মিটে গিয়ে সুখ-শান্তি ফিরে আসবে। যাঁরা অবিবাহিত, তাঁদের বিবাহের যোগ প্রবল। সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি হবে।

​৪) ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি সাহসের প্রতীক হয়ে দাঁড়াবে। আপনার কর্মদক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মুগ্ধ হবে যাবে। শনিদেবের কৃপায় পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তা মিটে যেতে পারে। ফল আসবে আপনার পক্ষে। নতুন কোনও গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন এই সময় পূরণ হতে পারে।

​সতর্কতা ও প্রতিকার

জ্যোতিষীদের মতে, শনি ও সূর্য বিপরীতধর্মী শক্তি। তাই এই সময়ে সুফল পেতে গেলে ব্যক্তিকে সৎ পথে চলতে হবে। অসহায় মানুষকে সাহায্য করা এবং অহংকার বর্জন করা জরুরি। শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এবং প্রতিদিন সূর্য প্রণাম করা শুভ ফল নিশ্চিত করবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More