রাহু-সূর্যের সংযোগ হবে গ্রহণ, এই ৪ রাশি সতর্ক হন! মেনে চলুন এই সব প্রতিকার
১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত। অতএব, ফেব্রুয়ারিতে রাহু-সূর্যের সংযোগ একটি গ্রহণ তৈরি করবে, যার প্রভাব মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত অনুভূত হবে। এই সময় কিছু রাশির বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং রাহুর মধ্যে শত্রুতা রয়েছে। যখন এই দুটি গ্রহ একই রাশিতে একসঙ্গে অবস্থান করে, তখন গ্রহণ হয়। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত। অতএব, ফেব্রুয়ারিতে রাহু-সূর্যের সংযোগ একটি গ্রহণ তৈরি করবে, যার প্রভাব মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত অনুভূত হবে।
রাহু-সূর্যের সংযোগ হবে গ্রহণ, এই ৪ রাশি সতর্ক হন! মেনে চলুন এই সব প্রতিকার
এই সময় কিছু রাশির বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা এতে প্রভাবিত হবেন এবং কোন প্রতিকারগুলি তাঁদের জন্য উপকারী হবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহন অষ্টম ঘরে ঘটছে, যা কাজে বাধা সৃষ্টি করতে পারে। এই সময়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। হঠাৎ করে খরচ বৃদ্ধির সম্ভবনা রয়েছে। আমানত খরচ করতে হতে পারে।
প্রতিকার: নিয়মিত শিবের উপাসনা করুন এবং মানসিক শান্তি বজায় রাখুন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে মানসিক চাপ অনুভব করতে পারেন। সামাজিক জীবনে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে রাজনীতি এবং বিবাদ থেকে দূরে থাকুন। এই সময়ে বিরোধীরা সক্রিয় থাকতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
প্রতিকার: গম বা গুড় দান করা আপনার জন্য শুভ হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক বিষয়ে সতর্ক থাকা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন। বিনিয়োগের আগে ভালো করে ভাবুন। আদালত বা আইনি বিষয়ে ঝামেলা হতে পারে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
প্রতিকার: নিয়মিত সূর্য দেবতার মন্ত্র জপ করুন।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা এই সময় শক্তি এবং আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন। আপনার কেরিয়ারে বাধা আসতে পারে। আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা থেকে বিক্ষিপ্ত হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন।
প্রতিকার: লাল রঙের পোশাক দান করলে লাভ হবে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Home/Astrology/রাহু-সূর্যের সংযোগ হবে গ্রহণ, এই ৪ রাশি সতর্ক হন! মেনে চলুন এই সব প্রতিকার