জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? বছর শুরু মাসে করে ফেলুন এই সব কাজ, হুহু করে আসবে টাকা

অনেক প্রচুর পরিশ্রম করেও খুব একটা সঞ্চয় করে উঠতে পারে না। আবার অনেকের সঞ্চিত অর্থ কোনও দুর্ঘটনায় হঠাৎই নিঃশেষ হয়ে যায়। এক্ষেত্রে বাড়তে থাকে মানসিক চাপ ও অশান্তি। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সমস্যার বেশ কিছু প্রতিকার রয়েছে।

Published on: Jan 15, 2026 5:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অর্থ বেশির ভাগ মানুষেরই কোনও না কোন কারণে প্রয়োজন। আর সেখান নানা সমস্যাও অনেক সময় দেখা দেয়। অনেক প্রচুর পরিশ্রম করেও খুব একটা সঞ্চয় করে উঠতে পারে না। আবার অনেকের সঞ্চিত অর্থ কোনও দুর্ঘটনায় হঠাৎই নিঃশেষ হয়ে যায়। এক্ষেত্রে বাড়তে থাকে মানসিক চাপ ও অশান্তি। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সমস্যার বেশ কিছু প্রতিকার রয়েছে। এই প্রতিকার যদি সূর্যাস্তের পর করা হয়, তা হলে খুব ভালো ফল পাওয়া যায়। জানেন কী কী সেই প্রতিকার? দেখে নিন।

জলের মতো টাকা খরচ হচ্ছে? বছর শুরু মাসে করে ফেলুন এই সব কাজ, হুহু করে আসবে টাকা
জলের মতো টাকা খরচ হচ্ছে? বছর শুরু মাসে করে ফেলুন এই সব কাজ, হুহু করে আসবে টাকা

১) প্রতি দিন সন্ধ্যায় ঘরের ঠাকুরের সামনে ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালাতে পারলে তার থেকে বাড়িতে শুভ শক্তি ছড়িয়ে পড়ে এবং নেতিবাচক শক্তি দূর হয়।

২) তাছাড়াও এই ঘিয়ের প্রদীপ সন্ধ্যাবেলা তুলসীগাছের সামনে জ্বালালেও খুবই ভালো ফল মেলে। প্রতি দিন এটা করলে বাড়িতে ইতিবাচক শক্তি আসে।

৩) তাছাড়াও সন্ধ্যাবেলায় দেবী লক্ষ্মী এবং ধনকুবেরের পুজো করা যেতে পারে। সন্ধ্যায় গোমতী চক্রের উপর চন্দন এবং কেশরের মিশ্রণ দিয়ে মা লক্ষ্মী লিখে, দেবী লক্ষ্মী ও কুবের দেবের সামনে রাখতে পারেন, এর থেকেও ভালো ফল মিলতে পারে। পরের দিন ওই গোমতী চক্রটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিতে হবে। তাহলে অর্থের সমস্যা কিছুটা হলেও দূর হবে।

৪) তাছাড়াও টাকা রাখার জায়গায় কিংবা যে আলমারিতে টাকা রাখা হয় সেই আলমারির দরজায় লাল বা হলুদ রঙের সুতো বাঁধা খুবই শুভ বলে মনে করা হয়। সুতো বাঁধার আগে তা অবশ্যই মা লক্ষ্মীর চরণে ছুঁইয়ে নিতে ভুলবেন না।

৫) এগুলি ছাড়াও লক্ষ্মী কড়ি রাখতে পারেন টাকা রাখার জায়গায়। তবে এর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রথমে মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী কড়িতে হলুদ লাগিয়ে রেখে দিতে হবে। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তা পুজো করে নিতে হবে। পুজো শেষ করে সেই লক্ষ্মী কড়িটি টাকা রাখার জায়গায় রেখে দিতে হবে। তবে এই পুজো কোনও বৃহস্পতিবার দেখে সন্ধ্যাবেলায় করতে পারলে সব থেকে ভালো ফল পাবেন।