বাস্তুশাস্ত্র মতে এই ঘটনাগুলি ঘটলেই আসবে সুসংবাদ, জেনে নিন সেগুলি কী?

অনেক সময় চারিপাশে এমন কিছু অনুভব হয় যার কোন সঠিক ব্যাখ্যা থাকে না। কিন্তু বাস্তুশাস্ত্রমতে প্রত্যেকটি ঘটনার পেছনে একটি ইঙ্গিতবহ ঘটনা জড়িয়ে থাকে। আপনার সঙ্গে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে অবশ্যই এগুলো উপেক্ষা করবেন না। এমন ঘটনা যদি ঘটে তাহলে আগামী দিনে আপনার কাছে আসতে পারে সুখবর।

Published on: Feb 1, 2026, 18:00:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেক সময় চারিপাশে এমন কিছু অনুভব হয় যার কোন সঠিক ব্যাখ্যা থাকে না। কিন্তু বাস্তুশাস্ত্রমতে প্রত্যেকটি ঘটনার পেছনে একটি ইঙ্গিতবহ ঘটনা জড়িয়ে থাকে। আপনার সঙ্গে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে অবশ্যই এগুলো উপেক্ষা করবেন না। এমন ঘটনা যদি ঘটে তাহলে আগামী দিনে আপনার কাছে আসতে পারে সুখবর।

বাস্তুশাস্ত্র মতে এই ঘটনাগুলি ঘটলেই আসবে সুসংবাদ
বাস্তুশাস্ত্র মতে এই ঘটনাগুলি ঘটলেই আসবে সুসংবাদ

বাস্তুশাস্ত্র অনুযায়ী দিনের শুরুতে যদি শঙ্খধ্বনি অথবা মন্দিরের ঘন্টার ধ্বনি আপনি শুনতে পান তাহলে বুঝতে হবে দিনটি খুব ভালো যাবে। এছাড়া যদি কোন কারণ ছাড়াই বাড়িতে খুব সুন্দর গন্ধ পান তাহলে মনে করতে হবে যে আপনার জীবনে আসতে পারে সাফল্য।

আরও পড়ুন: জানুন মাঘী পূর্ণিমার সঠিক সময় ও শুভক্ষণ, কোন কাজটি ভুলেও করবেন না এই দিন?

বাস্তু শাস্ত্র মতে, আপনার বাড়ির চারিপাশে যদি তোতা পাখি অথবা পেঁচা দেখতে পান তাহলে সেটি সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সমস্ত পাখি আপনার জীবনে আর্থিক লাভ অথবা সুসংবাদ নিয়ে আসতে পারে।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে ভাগ্য খুলবে এই ৩ রাশির, আপনিও কি আছেন সেই তালিকায়?

তবে শুধু পাখি দেখা নয় আপনার বাড়ির আশেপাশে যদি পাখি বাসা বাঁধে সে ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে আসতে পারে সুসংবাদ। অনেক বড় বাধা এড়ানোর সঙ্গেও এটি জড়িত থাকে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো বাছুরকে দুধ পান করতে থাকেন তাহলে সেটা শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। এছাড়া বাড়ি থেকে বেরোনোর সময় মন্দিরে পুজো হতে দেখাও ভালো লক্ষণ বলেই মনে করা হয়।