সাপ্তাহিক রাশিফল: দেখে নিন ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি কেমন কাটবে আপনার
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গল বৃহস্পতি, বুধ এবং শুক্র আগামী ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বিভিন্ন গ্রহে গোচর করবে। আগামী ২৯ জানুয়ারি মঙ্গল শ্রাবণ নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গল বৃহস্পতি, বুধ এবং শুক্র আগামী ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বিভিন্ন গ্রহে গোচর করবে। আগামী ২৯ জানুয়ারি মঙ্গল শ্রাবণ নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবে। বৃহস্পতিবার অর্থাৎ ৩০ জানুয়ারি পূর্ণবাসু নক্ষত্রের মধ্যে গোচর করবে শুক্র এবং বুধ ধনিষ্ঠ নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। এর ফলে ধনিষ্ঠ নক্ষত্রে বুধ এবং শুক্রের একটি সংযোগ ঘটবে যার ফলে মেষ থেকে মীন, সমস্ত রাশিচক্রের ওপর প্রভাব পড়বে। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সমস্ত রাশিচক্রের সাপ্তাহিক রাশিফল দেখে নিন এক নজরে।

সাপ্তাহিক রাশিফল
মেষ রাশি: এই সপ্তাহ আপনার জন্য খুব ভালো ফলাফল নিয়ে আসবে। কর্মক্ষেত্র এবং ব্যবসায় আপনার উদ্যোগ ফলপ্রসু হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে। ক্যারিয়ারে দায়িত্ব বৃদ্ধি পাবে। যা ভবিষ্যতে অগ্রগতির পথ খুলে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তারা উপকৃত হবেন। সপ্তাহের মাঝামাঝি সময় ব্যয় বাড়তে পারে, বাজেট নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত এবং মাথাব্যথা হতে পারে। পরিবার এবং সমাজে আপনার ভূমিকা প্রশংসিত হবে। আপনার সন্তানের সঙ্গে সম্পর্কিত যে কোন ইতিবাচক খবর আপনাকে খুশি করবে। তাড়াহুড়ো করবেন না এবং আবেগপ্রবণ হবেন না।
বৃষ রাশি: এই সপ্তাহে কর্মক্ষেত্র এবং ব্যবসায়ী উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনুশীলন আপনার পক্ষে যাবে। আর্থিক বিষয় নিরাপদ সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পেটের সমস্যা সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ভ্রমণ করবেন না। পরিবারের মধ্যে দায়িত্ব বৃদ্ধি পাবে। সন্তানের জন্য আপনি সন্তুষ্টি লাভ করবেন। সামাজিক দায়িত্বে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। অলসতা এড়িয়ে চলুন কারণ আরামের জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা কাজকে ধীর করতে পারে।
মিথুন রাশি: এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে। মানসিক চাপ ক্লান্তির কারণ হতে পারে। আপনার ভাইবোন বা পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনার সন্তানদের আচরণের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আপনার কথায় সমাজ আরো বেশি প্রভাবিত হবে। তবে সাবধানে থাকবেন একসঙ্গে খুব বেশি কাজ করার চেষ্টা করবেন না ভুল ভ্রান্তি হতে পারে।
কর্কট রাশি: এই সপ্তাহে মানসিক ভারসাম্য এবং পরিবারের অগ্রাধিকারের দিকে বেশি নজর দেবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ঘুমের সমস্যা হতে পারে। আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। সমাজে আপনার সংবেদনশীলতা প্রশংসিত হবে। আবেগের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন।
সিংহ রাশি: কর্মক্ষেত্র এবং ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে তবে রক্তচাপ বা হৃদরোগের সমস্যায় ভুগতে পারে। কর্মক্ষেত্রে ভ্রমণ সম্মান বয়ে নিয়ে আসতে পারে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সন্তুষ্ট থাকবেন। অহংকার এড়িয়ে চলবেন না হলে সম্পর্ক তিক্ত হয়ে যেতে পারে
কন্যা রাশি: এই সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে এবং দৈনন্দিন জীবনের লাভজনক ফলাফল আসবে। আপনার পরিবার আপনার পরামর্শে মনোযোগ দেবে এবং আপনার সন্তানদের শিক্ষাগত অগ্রগতি আপনি দেখতে পাবেন। সামাজিক আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না।
তুলা রাশি: কাজ এবং ব্যবসায়ী অংশীদারত্ব লাভজনক প্রমাণিত হবে। দলবদ্ধভাবে কাজ করলে আপনার ক্যারিয়ারে সাফল্য আসতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে তবে চাপ এড়িয়ে চলবেন। বন্ধুবান্ধব বা অন্যদের সঙ্গে ঘুরতে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনার সামাজিক ভাবমূর্তি ইতিবাচক হবে।
বৃশ্চিক রাশি: এই সপ্তাহে কর্মক্ষেত্র এবং ব্যবসায় বিভিন্ন চ্যালেঞ্জ দেখা দিতে পারি তবে সেটি আপনি কাটিয়ে উঠবেন। সম্পদ এবং সম্পত্তির উন্নতি হবে। ভ্রমণ করার যোগ রয়েছে। পরিবারে সুন্দর পরিবেশ থাকবে। আপনার সন্তান সাফল্য আনন্দ বয়ে নিয়ে আসবে জীবনে। অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন ব্যয় বাড়তে পারে।
মকর রাশি: এই সপ্তাহে কর্ম ক্ষেত্রে চাপ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ধৈর্য ধরতে হবে। সম্পদ এবং সম্পত্তি স্থিতিশীল থাকবে। পরিবারে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। আপনাকে সন্তানকে সময় দিতে হবে। সমাজে বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন থাকবে। আবেগ দমন করলে চাপ বাড়তে পারে তাই ভারসাম্য বজায় রাখুন।।
কুম্ভ রাশি: এই সপ্তাহে কাজ এবং ব্যবসায় সুযোগ-সুবিধা পাবেন। সম্পত্তির উন্নতির যোগ রয়েছে। আপনার সন্তানের কৌতূহল বৃদ্ধি পাবে। সন্তানের পরিবর্তন আপনার মনকে বিচলিত করতে পারে তাই ধৈর্য ধরবেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণ আনন্দদায়ক হবে। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে জীবনে।
মীন রাশি: এই সপ্তাহে মানসিক ভারসাম্য আপনার সৃজনশীলতার জন্য প্রয়োজন। শিল্প সেবা বালিকালিকের সঙ্গে যারা যুক্ত তারা ক্যারিয়ারের নতুন সুযোগ পাবেন। সম্পদ এবং সম্পত্তি সন্তোষজনক হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আধ্যাত্মিক অথবা পারিবারিক ভ্রমন করতে পারেন। সন্তানদের সঙ্গে ভালো সময় কাটাবেন। অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না
E-Paper

