Magh Astrology: কেন খেতে নেই মাঘ মাসে মুলো? রয়েছে কোন কারণ?
সূর্য মকর রাশিতে প্রবেশ করলেই শুরু হয়ে যায় মাঘ মাস। এই মাঘ মাস একদিকে যেমন পুজোর জন্য খুব আদর্শ একটি মাস তেমন অন্যদিকে এই মাসে হয় একাধিক বিয়ে। তবে শাস্ত্রমতে এই মাসের একটি বিশেষ গুরুত্ব আছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই মাসেই নাকি স্বর্গের দেবতাদের ঘুম ভাঙ্গে।

ভুলেও মাঘ মাসে খাবেন না মুলো
যেহেতু মাঘ মাস স্বর্গের দেবতাদের মাস তাই কিছু নিয়মকানুন পালন করতে হয় এই বিশেষ মাসে। খাওয়া দাওয়ার ওপরেও থাকে বেশ কিছু বিধি-নিষেধ। এই মাসে যে খাবারটি একেবারেই খাওয়া উচিত নয় সেটি হল মুলো। তবে শুধুমাত্র লোকমুখে বিশ্বাস ছড়িয়েছে তা নয়, মাঘ মাসে মুলো না খাবার পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ।
শাস্ত্র অনুযায়ী, মাঘ মাসে মূলো খাওয়া শরীরের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক। সিগারেট বিড়ি অথবা মদের মতই মুলো এই সময় মানুষের শরীরে প্রচুর ক্ষতি করে দেয়। শুধু তাই নয়, মাঘ মাসে যদি আপনি মুলো খান তাহলে হতে পারে আর্থিক ক্ষতির আশঙ্কা।
আসলে মুলো হলো শীতল প্রকৃতির সবজি তাই এটি খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। শীতকালে যেহেতু প্রচন্ড ঠান্ডা থাকে বিশেষ করে মাঘ মাসে হাড়কাঁপানো ঠান্ডা থাকে তাই এই সময় মুলো খেলে সর্দি কাশিতে ভুগতে পারেন আপনি। তাই মাঘ মাসে মুলো খাওয়া একেবারেই উচিত নয়।
News/Astrology/Magh Astrology: কেন খেতে নেই মাঘ মাসে মুলো? রয়েছে কোন কারণ?