...
...
Next Story

Weather Forecast WB till 28th November: কোথাও ১৪ ডিগ্রি, কোথাও ১৫- অবশেষে তাপমাত্রা কমতে চলেছে বাংলায়! কোথায় কত ঠান্ডা?

Weather Forecast WB till 28th November: শীতপ্রেমীদের জন্য অবশেষে সুখবর আসতে চলেছে। ঘূর্ণিঝড় থেকে ধাপে-ধাপে দুর্বল হয়ে যাওয়া নিম্নচাপের প্রভাব কেটে গেলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কমতে চলেছে।

Published on: Nov 21, 2026, 16:48:04 IST
Advertisement

Weather Forecast WB till 28th November: ঘূর্ণিঝড় থেকে ধাপে-ধাপে দুর্বল হয়ে যাওয়া নিম্নচাপের প্রভাব কাটলেই পারদ পড়বে পশ্চিমবঙ্গে। আকাশ পরিষ্কার হয়ে দিনে রোদ উঠলেই কমবে রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা)। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তারপর থেকে পারদ পতন শুরু হবে। ওই তিনদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

ঝপ করে তাপমাত্রা কমবে বুধবার

আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের শীতপ্রেমীরা সুখবর পেতে চলেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের শীতপ্রেমীরা সুখবর পেতে চলেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার (২২ নভেম্বর) এবং সোমবার (২৩ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একইস্তরে থাকবে। মঙ্গলবার থেকে ধীরে-ধীরে পারদ কমতে শুরু করবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রির মতো কমতে পারে। আর বুধবার (২৫ নভেম্বর) ঝপ করে কমে যাবে তাপমাত্রা। তারপরও কয়েকটি জায়গায় পারদ পতনের ধারা চলতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Indian Railways Rules: ট্রেনে স্পিকার চালিয়ে ফোনে কথা-ভিডিও! দিতে হতে পারে জরিমানা, কারাবাসও

বুধবার বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ৬ ডিগ্রি সেলসিয়াস

২) কালিম্পং: ১৪ ডিগ্রি সেলসিয়াস

৩) শিলিগুড়ি: ১৫ ডিগ্রি সেলসিয়াস

৪) রামসাই: ১৪ ডিগ্রি সেলসিয়াস

৫) জলপাইগুড়ি: ১৫ ডিগ্রি সেলসিয়াস

৭) রতুয়া: ১৮ ডিগ্রি সেলসিয়াস

৮) মালদা: ১৯ ডিগ্রি সেলসিয়াস

৯) মুর্শিদাবাদ: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১০) বহরমপুর: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১১) আসানসোল: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১২) শান্তিনিকেতন: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৩) শ্রীনিকেতন: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৪) পুরুলিয়া: ১৫ ডিগ্রি সেলসিয়াস

১৫) বাঁকুড়া: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১৬) বর্ধমান: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১৭) কৃষ্ণনগর: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১৮) বিষ্ণুপুর: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১৯) দমদম: ১৯ ডিগ্রি সেলসিয়াস

২০) অশোকনগর: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২১) মেদিনীপুর: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২২) হাওড়া: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২৩) সল্টলেক: ১৯ ডিগ্রি সেলসিয়াস

২৪) আলিপুর: ১৯ ডিগ্রি সেলসিয়াস

২৫) ডায়মন্ড হারবার: ১৯ ডিগ্রি সেলসিয়াস

২৬) সুন্দরবন: ১৯ ডিগ্রি সেলসিয়াস

২৭) দিঘা: ১৯ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন: Indian Women's Football: ১টা ছোট্ট পুরস্কারও বদলে দিতে পারে মহিলা ফুটবল, মত প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের, AFC নিয়েও বার্তা

২৮ নভেম্বর পশ্চিমবঙ্গের কোথায় কত তাপমাত্রা থাকবে?

১) দার্জিলিং: ৬ ডিগ্রি সেলসিয়াস

২) কালিম্পং: ১৪ ডিগ্রি সেলসিয়াস

৩) শিলিগুড়ি: ১৪ ডিগ্রি সেলসিয়াস

৪) রামসাই: ১৪ ডিগ্রি সেলসিয়াস

৫) জলপাইগুড়ি: ১৫ ডিগ্রি সেলসিয়াস

৬) কোচবিহার: ১৫ ডিগ্রি সেলসিয়াস

৭) রতুয়া: ১৮ ডিগ্রি সেলসিয়াস

৮) মালদা: ১৮ ডিগ্রি সেলসিয়াস

৯) মুর্শিদাবাদ: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১০) বহরমপুর: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১১) আসানসোল: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১২) শান্তিনিকেতন: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৩) শ্রীনিকেতন: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৪) পুরুলিয়া: ১৪ ডিগ্রি সেলসিয়াস

১৫) বাঁকুড়া: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৬) বর্ধমান: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৭) কৃষ্ণনগর: ১৭ ডিগ্রি সেলসিয়াস

১৮) বিষ্ণুপুর: ১৬ ডিগ্রি সেলসিয়াস

১৯) দমদম: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২০) অশোকনগর: ১৭ ডিগ্রি সেলসিয়াস

২১) মেদিনীপুর: ১৭ ডিগ্রি সেলসিয়াস

২২) হাওড়া: ১৭ ডিগ্রি সেলসিয়াস

২৩) সল্টলেক: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২৪) আলিপুর: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২৫) ডায়মন্ড হারবার: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২৬) সুন্দরবন: ১৮ ডিগ্রি সেলসিয়াস

২৭) দিঘা: ১৮ ডিগ্রি সেলসিয়াস

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks