Corona in West Bengal: রাজ্যে করোনার থাবা! হাসপাতালে ভর্তি ১১ বছর বয়সী, ছিল টানা জ্বরা,কাশি

কলকাতার এক হাসাপাতালে আইসোলেশনে রয়েছে ওই ১১ বছর বয়সী করোনা আক্রান্ত বালক।

Published on: Jul 19, 2026, 06:52:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

করোনা ঘিরে ইতিমধ্যেই উদ্বেগজনক পরিসংখ্যান এসেছে অন্ধ্রপ্রদেশ থেকে। এরই মাঝে কলকাতায় ফের করোনা আক্রান্তের তথ্য উঠে এল। এক ১১ বছর বয়সীর দেহে মিলল করোনার চিহ্ন। বর্তমানে ওই ১১ বছরের বালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

কলকাতায় করোনার থাবা! হাসপাতালে ভর্তি ১১ বছর বয়সী, ছিল টানা জ্বর-কাশি
কলকাতায় করোনার থাবা! হাসপাতালে ভর্তি ১১ বছর বয়সী, ছিল টানা জ্বর-কাশি

ছিল টানা জ্বর। কিছুতেই জ্বর কমছিল না। তাতেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। এর সঙ্গেই ছিল কাশি। এমন এক অবস্থায় ওই বালককে করোনা টেস্ট হয়। তাতেই ধরা পড়ে নাবালিকা সংক্রমিত। জানা যাচ্ছে, শহরের পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে ওই নাবালিকা। জানা গিয়েছে, রাতে কাশির দমকে কিছুতেই ঘুমোতে পারছিল না ওই ১১ বছর বয়সী। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, ওই নাবালককে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও আইসিউ-তে আছে সে। এখনও সে শারীরিকভাবে স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সহেলি দাশগুপ্ত জানিয়েছেন,'বাচ্চটিকে ভর্তি করে এক্স রে এবং ভাইরাল লোডের পরীক্ষা করাই। সেখানে এক্স রে -তে ধরা পড়ে যে ডানদিকে একটু নিউমোনিয়া আছে। ভাইরাল লোডে দেখা যায় সারস কোভিড পজিটিভ হয়েছে। যেহেতু ভাইরাস ইনফেকশন, অ্যান্টিবায়োটিক হয় না। তাই সাপোর্টিভ মেডিসিন, নেবুলাইজার করানো হচ্ছে আইসোলেশন এ রেখে।'

এদিকে, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান সহ দেশের একাধিক রাজ্যে কোভিড সংক্রমণের তথ্য উঠে আসতে শুরু করেছে। গত ১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশেও শতক পার করেছে কোভিডে আক্রান্তের সংখ্যা। তবে প্যানিক না করে, মাস্ক পরা সহ বিভিন্ন করোনা-বিধি পালনের দিকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অন্ধ্রের স্বাস্থ্যসচিব। তবে দেশে বাড়বাড়ন্ত করোনা ফের একবার নতুন করে উদ্বেগ তৈরি করছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More