Abhishek Banerjee House: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি নির্মাণ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের

Abhishek Banerjee House Update: কলকাতা পুরসভার পক্ষ থেকে আদালতে জানানো হয় যে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড, ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং কলকাতার ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছিল।

Published on: Jun 4, 2026, 07:51:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee House Update: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি স্মিতা দাস দে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে ঠিক কোথায় কোথায় নির্মাণগত বিচ্যুতি রয়েছে, কতটা অংশ অনুমোদিত নকশার বাইরে এবং কোন অংশকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। (PTI)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। (PTI)

বুধবার মামলাটি বিচারপতি স্মিতা দাস দের এজলাসে শুনানির জন্য ওঠে। শুনানির সময় আদালত জানতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোন কোন অংশে নির্মাণ সংক্রান্ত বিচ্যুতি রয়েছে এবং সেই বিচ্যুতির পরিমাণ কত। একইসঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির ক্ষেত্রেও অবৈধ নির্মাণের অভিযোগের নির্দিষ্ট বিবরণ আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধু অবৈধ নির্মাণ রয়েছে বললেই হবে না, বরং সম্পত্তির কোন অংশে সেই নির্মাণ হয়েছে, অনুমোদিত পরিকল্পনার সঙ্গে তার কতটা অমিল রয়েছে এবং ঠিক কতটা জায়গা বেআইনি বলে চিহ্নিত হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে কলকাতা পুরসভাকে। এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পরে।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার পক্ষ থেকে আদালতে জানানো হয় যে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড, ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং কলকাতার ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছিল। তবে ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধভাবে নির্মিত বলে দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট বাড়িটি সমস্ত নিয়ম মেনেই তৈরি করা হয়েছে এবং পুরসভার নোটিস যথাযথ নয়। সেই নোটিস খারিজের আবেদন জানিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হন।

এই মামলার শুনানিতেই বিচারপতি স্মিতা দাস দে কলকাতা পুরসভাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আদালত পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে পুরসভার কোনও বাধা নেই। ফলে এখন নজর কলকাতা পুরসভার রিপোর্টের দিকে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে জমা পড়া নথিতেই স্পষ্ট হবে সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে আদৌ কতটা নির্মাণগত বিচ্যুতি রয়েছে এবং পুরসভার অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More