Abhishek Kalyan on TMC Rebels: ‘ওঁদের ফেরালে’, হুমকি কল্যাণের! ‘দলে ফিরুন, আমি ১ ঘণ্টায় ইস্তফা..’, গর্জন অভিষেকের

দলত্যাগীদের নিয়ে মুখ খুললেন অভিষেক, কল্যাণ।

Published on: Jul 18, 2026, 18:35:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামনের সপ্তাহেই রয়েছে তৃণমূলের শহিদ দিবস। ইতিমধ্যেই ভোটের পর তৃণমূলে একের পর এক ভাঙনের পরে, ২১ জুলাই শহিদ দিবস ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে, অনুব্রত থেকে মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দিনের পরিচিতরাই দিদির হাত ছেড়ে বিদ্রোহী ঋতব্রতর তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। কালীঘাট তৃণমূল ছেড়ে যাঁরা বিদ্রোহী শিবিরে গিয়েছেন তাঁদের অনেকের মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর শোনা গিয়েছিল। এদিন দল ছেড়ে যাওয়া সেই সকলকের উদ্দেশে বড় বার্তা দিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দল ছাড়াদের নিয়ে সরব হয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মুখেও।

‘ওঁদের ফেরালে’, হুমকি কল্যাণের!‘দলে ফিরুন, আমি ১ ঘণ্টায় ইস্তফা..’,গর্জন অভিষেকের
‘ওঁদের ফেরালে’, হুমকি কল্যাণের!‘দলে ফিরুন, আমি ১ ঘণ্টায় ইস্তফা..’,গর্জন অভিষেকের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘যারা চলে গেছে, তাদের দলে ফেরালে, আপনার সঙ্গে থাকব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, ওদের ফেরালে আমি আর থাকব না।’ তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ এদিন বলেন,'মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব।' এদিকে, ২১ জুলাইয়ের আগে, দলের মুষলপর্বের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় চ্যালেঞ্জের সুর। তিনি এদিন বলেন,' যাঁদের আমাকে নিয়ে সমস্যা, তাঁরা দলে ফিরুন। আপনারা ফিরে আসুন, আমি মাত্র ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দল ছেড়ে দেব।' এরপরই অভিষেক বলেন,' একটা কেন্দ্রীয় এজেন্সির সমন আসতেই যদি আপনি চলে যান, তাহলে এটা পরিষ্কার যে আপনি লড়াই করতে চান না। আপনি ভয় পান, আর ভয় পান বলেই মাথা নত করেন। ইডিতে আমাকেও ডেকেছে, আমি তো পালিয়ে যাইনি।' ক্ষোভের সুর চড়া করে অভিষেক বলেন,'যদি আপনি অভিষেক ব্যানার্জীকে চারটে গালি না দেন, তবে তো ইডি-সিবিআই বা ওদিকের পুলিশ আপনাকে ছাড়বে না! ওটা বললেই ওদিক থেকে বেঁচে থাকা যাবে, এটাই ডিল।' এই তৃণমূল সাংসদ এদিন বলেন,'আপনারা এটাই বলছেন তো যে অভিষেক ব্যানার্জী ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা ব্যানার্জীর সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে আমি নিজের ইস্তফা দিয়ে দেব।' চ্যালেঞ্জের সুর চড়া করে অভিষেকের বার্তা, ‘কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য বাঁচা, দল করা নয়।’

দলের পরাজয় ঘিরে অভিষেক সাফ বার্তায় বলছেন,'যদি দলের হারের দায়িত্ব অভিষেক ব্যানার্জীর হয়, তবে চব্বিশের লোকসভায় যে দল ২৯টা আসন জিতল, সেই জয়ের ক্রেডিটও তো অভিষেক ব্যানার্জীর। ডিসক্রেডিট আমার হলে, জেতার সময় ক্রেডিটও আমার।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More