Abhishek Banerjee CID Interrogation: রবিবার এবং সোমবারের থেকে মঙ্গলবার কিছুটা কম সময়ের জন্য জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বের সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে, সেটার জন্য আজ অভিষেককে সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে ডায়মন্ড হারবারের সাংসদের জন্য প্রশ্নমালা তৈরি করা হয়েছিল। তিনি বলেছেন, ‘নির্বাচনী জনসভার সময় এরকম উস্কানিমূলক মন্তব্য করেছেন কেন, তা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছ থেকে।’
সূত্রের খবর, যে নির্বাচনী জনসভা থেকে সেই মন্তব্য করেছিলেন অভিষেক, সেখানকার ভিডিয়ো দেখানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যে মন্তব্য করেছিলেন, সেটারও ভিডিয়ো দেখানো হয়। সেইসঙ্গে পুরো জিজ্ঞাসাবাদ-পর্বের ভিডিয়োগ্রাফি করে রাখা হয়েছে বলে সিআইডির গোয়েন্দাদের সূত্রে খবর।
যদিও সেই জিজ্ঞাসাবাদ-পর্বের কোনও মন্তব্য করেননি অভিষেক। জিজ্ঞাসাবাদের মধ্যেই তৃণমূল নেতা তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মামলাগুলিতে তলব করা হচ্ছে, সেগুলির মেরিটে যাচ্ছি না। বিস্তারিতভাবে সেটার মধ্যে ঢুকছি না। এটার উত্তর দেওয়ার জন্য অভিষেক নিজেই যথেষ্ট।'
‘একেবারে রুটিন বেঁধে কাউকে ডাকা হচ্ছে’, দাবি কুণালের
{{/usCountry}}
সেইসঙ্গে তিনি বলেন, 'কিন্তু কোনও ব্যক্তিকে কোনও না কোনও এজেন্সি রোজ ডাকছে, দীর্ঘ সময় তাঁকে থাকতে হচ্ছে, তাতে স্পষ্ট হয়ে যাবে যে একটা রাজনৈতিক যোগসূত্রে, একটি পরিকল্পনা করে, একেবারে রুটিন বেঁধে কাউকে ডাকা হচ্ছে। কিন্তু যে কারণে ডাকা হচ্ছে, তার উপরে দাঁড়িয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না। ওগুলো আলাদা বিষয়। সেগুলো নিয়ে উনি নিজেই বলছেন।’
আর সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরে অভিষেক বলেছিলেন, ‘গত এক মাস ধরে বিরোধী শক্তিকে ভয় দেখানো, দুর্বল করে দেওয়া এবং দমিয়ে রাখার একটা ধারাবাহিক চেষ্টা চলছে। যারা মাথা নত করতে রাজি নয়, তাদের চুপ করিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে বিরোধীশূন্য করার চেষ্টা করা হচ্ছে।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Abhishek Banerjee CID Interrogation: অভিষেককে বিশেষ ভিডিয়ো দেখাল CID, সাড়ে ৬ ঘণ্টা কী হল? কুণাল বলেন ‘রুটিন বেঁধে..’
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks