...
...
Next Story

Aditi Munshi and Debraj Chakraborty: আমাদের গ্রেফতার করতে পারে, দেবরাজের ‘ডান হাতে’ টান পড়তে হাইকোর্টে ছুটলেন অদিতিও

Aditi Munshi and Debraj Chakraborty: আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বারবার অভিযোগ করেন তাঁদের বিরুদ্ধে।

Published on: May 21, 2026, 12:59:26 IST
Advertisement

Aditi Munshi and Debraj Chakraborty: আমাদেরও গ্রেফতার করতে পারে - এমনই আশঙ্কাপ্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। তাঁদের দাবি, আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেফতার করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই রাজারহাট-গোপালপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি ও বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ আগাম জামিনের আর্জি জানিয়েছেন। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামিকাল সেই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

দেবরাজের ‘ডান হাতে’ টান পড়েছে

অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী হাইকোর্টের দ্বারস্থ হলেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Aditi Munshi)
অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী হাইকোর্টের দ্বারস্থ হলেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Aditi Munshi)

আর অদিতি ও দেবরাজ সেই আর্জি জানিয়েছেন বিধাননগরের মেয়র পারিষদের ‘ডান হাত’-র গ্রেফতারির পরেই। এমনিতে রাজ্যে পালাবদলের পর থেকে দুর্নীতি, আয়-বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে তৃণমূলের একের পর এক ছোটো-বড়-মাঝারি নেতাদের গ্রেফতার করছে শুভেন্দু অধিকারীর পুলিশ। কয়েক ঘণ্টা আগেই দেবরাজের ‘ডান হাত’ হিসেবে পরিচিত অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। তারইমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হলেন অদিতি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘খাস’ দেবরাজ।

আরও পড়ুন: Sreelekha-Parambrata: ‘কেউ বাচ্চার দোহাই তো….’, পরম-পাল্টি দেখে ছিছিকার, 'ধান্দাবাজ' কটাক্ষ শ্রীলেখার

সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ তোলেন তরুণজ্যোতি

এমনিতে অদিতির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে আসছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। লাগাতার সরব হয়েছেন দেবরাজের বিরুদ্ধেও। ভোটের ফলপ্রকাশের আগেরদিন বাগুইহাটি থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, মনোনয়নপত্রে সম্পত্তি নিয়ে সব তথ্য দেননি। তাঁরা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রচুর সম্পত্তি কিনেছেন বলেও অভিযোগ করেন তরুণজ্যোতি।

তাছাড়াও বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তরুণজ্যোতি দাবি করে এসেছেন যে দেবরাজের দিন গোনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পরে বিজেপি বিধায়ক বলেন, ‘সুজিত বসু গ্রেফতার হয়েছেন পুরনিয়োগ দুর্নীতি মামলায়। দক্ষিণ দমদম পুরসভার আরও অনেকে গ্রেফতার হবে। দেবরাজ চক্রবর্তী হাত গোনা শুরু করুক। জেলের ভাত কপালে আছে।’ দিনকয়েক আগেই আবার বলেন, ‘হারাধনের একটা ছেলে আজকে গেল। রাজারহাট গোপালপুর এর বড় তোলাবাজের চমচা ছোট তোলাবাজ সরকারি অতিথি হয়েছে আজকে। বড়টাও যাবে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe