...
...
Next Story

Aditi Munshi-Debraj Chakraborty: ‘বউ কীর্তন করত, আর কীর্তনের আড়ালে ও…’, অদিতির স্বামীকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি

Aditi Munshi-Debraj Chakraborty: অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথা রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তিনি কটাক্ষ করেছেন, ‘তোমরা কুঞ্জ সাজাও গো আজ উনার প্রাণনাথ আসছেন।’

Published on: Jul 1, 2026, 21:59:19 IST
Advertisement

Aditi Munshi-Debraj Chakraborty: ভোটের আগে বা ভোটের পরে- দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তুলেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সরব হয়েছেন দেবরাজের স্ত্রী তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধেও। এবার সেই দেবরাজকে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তারপরই রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়ক তরুণজ্যোতি দাবি করলেন, উত্তর ২৪ পরগনায় গরু এবং কয়লা পাচারের অন্যতম মাথা ছিলেন দেবরাজ। তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ ছিলেন। সেই রেশ ধরে সংবাদমাধ্যম টিভি নাইনে তিনি বলেন, ‘ওর বউ কীর্তন করত, আর কীর্তনের আড়ালে ও কী কাজটাই করত।’

তরুণজ্যোতির অভিযোগ, গ্রেফতার অভিষেকের ‘ডান হাত’

অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Aditi Munshi)
অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Aditi Munshi)

পুলিশ সূত্রে খবর, তরুণজ্যোতির অভিযোগের ভিত্তিতে দেবরাজের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছিল। সম্পদের হিসাব গোপন রাখতে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আত্মীয় এবং অন্যান্যদের নামে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি হস্তান্তর করার অভিযোগ ওঠে অদিতি এবং দেবরাজের বিরুদ্ধে। অদিতির বিরুদ্ধেও তো বিধানসভা নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আছে। আর দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট, ভোট-পরবর্তী হিংসার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: Tram and Bus in Bengal: কলকাতায় ট্রাম চলবে নতুন কায়দায়! আরও ৪৭০ সরকারি বাস দ্রুত রাস্তায় নামানোর চেষ্টা

সন্ধ্যায় পুরুলিয়া থেকে গ্রেফতার, আজ রাতেই আনা হচ্ছে কলকাতায়

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ অফিসার জানিয়েছেন যে পুরুলিয়া সদর থানা এলাকা থেকে দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, ‘সন্ধ্যায় পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতেই কলকাতায় আনা হবে। তারপর আগামিকাল আদালতে পেশ করা হবে।’

আর তারইমধ্যে অদিতি এবং দেবরাজকে কটাক্ষ করে রাজারহাট গোপালপুরের বিধায়ক বলেছেন, ‘তোমরা কুঞ্জ সাজাও গো আজ উনার প্রাণনাথ আসছেন।’ যে অদিতি রাজারহাট গোপালপুুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর বিধাননগরের কাউন্সিলর তথা মেয়র পারিষদ ছিলেন দেবরাজ। তাঁরই ১,৩০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন বলে দাবি করেছেন তরুণজ্যোতি। এমনকী দেবরাজের গ্রেফতারির পরে রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকায় ‘সেলিব্রেশন’ মিছিলও বের করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe