...
...
Next Story

Aditi Munshi Husband Debraj Arrest: পুরুলিয়া থেকে গ্রেফতার অদিতি মুন্সির স্বামী দেবরাজ, 'কয়েকশো কোটি টাকার দুর্নীতি'

Aditi Munshi Husband Debraj Arrest: অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হল পুরুলিয়া থেকে। যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

Published on: Jul 1, 2026, 20:03:55 IST
Advertisement

Aditi Munshi Husband Debraj Arrest: বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, পুরুলিয়া থেকে রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। যিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন। তবে সেই আর্জি খারিজ হয়ে গিয়েছিল। তারপরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হল।

১৩০০ কোটি টাকার সম্পত্তি আছে দেবরাজের, দাবি তরুণজ্যোতির

অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হল পুরুলিয়া থেকে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Debraj Chakraborty)
অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হল পুরুলিয়া থেকে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Debraj Chakraborty)

আর সেই গ্রেফতারির পরে সংবাদমাধ্যম এবিপি আনন্দে রাজারহাট নিউটাউনের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন, ডাকাতকে গ্রেফতার করা হল। মানুষের সর্বস্ব লুঠ করে কোটি-কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। দেবরাজের স্রেফ ১,৩০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন। অন্যদের নামে আরও কত কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, তার কোনও ঠিক নেই। কোটি-কোটি দুর্নীতির হিসাব তুলে ধরেছিলেন বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: WB Low Pressure Rain Forecast: নিম্নচাপ জন্মাচ্ছে, শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, পরপর কমলা সতর্কতাও

'ভোটের ঠিক আগেই ১০০ কোটি টাকার সম্পত্তির হস্তান্তর'

দেবরাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই ছিলেন অদিতি। আর সেই অদিতি এবং দেবরাজের বিরুদ্ধে কোটি-কোটি টাকার সম্পত্তি নয়ছয়ের অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আচমকাই তাঁরা কমপক্ষে ১০০ কোটি টাকার হস্তান্তর করেছিলেন বলে উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করেছিল পুলিশ।

তাছাড়াও অদিতি এবং দেবরাজের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ আছে। অভিযোগ উঠেছে যে নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখিয়েছিলেন অদিতি। আবার বিধাননগরে দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, অর্থপাচার, জমি দখল, সিন্ডিকেট চালানোর মতো গুচ্ছ-গুচ্ছ অভিযোগ আছে। নাম জড়িয়েছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে হওয়া ভোট-পরবর্তী হিংসার মামলায়।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

সেই আবহে রাজ্যে পালাবদলের হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান দেবরাজ এবং অদিতি। দেবরাজ রক্ষাকবচ পাননি। তবে চার মাসের সন্তানের জন্য শর্তসাপেক্ষে অদিতিকে রক্ষাকবচ দেওয়া হয় বলে জানিয়েছেন তরুণজ্যোতি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe