Amit Shah on Suvendu Govt: ‘সোনার বাংলা’ গড়ছেন শুভেন্দু, প্রশংসা শাহের, শ্যামাপ্রসাদ নিয়ে নিশানা নেহরুকে
Amit Shah on Suvendu Govt: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু সরকারের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর কী বললেন?
Amit Shah on Suvendu Govt: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতাযর অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক রোডম্যাপ স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার কলকাতায় দাঁড়িয়ে তিনি সাফ জানান, বিধানসভা নির্বাচনের ইস্তাহারে (সংকল্প পত্র) দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে-অক্ষরে পালন করছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য 'সোনার বাংলা'-র বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে চলেছে।

১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন
তিনি স্পষ্ট জানান, জাতীয় সংহতি, নাগরিকত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের মতো বিষয়গুলি আসলে ড. মুখোপাধ্যায়েরই দূরদর্শী ভাবনার অংশ। এই স্মারক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামাপ্রসাদের একটি ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নেহেরু-লিয়াকত চুক্তি ও শ্যামাপ্রসাদের ইস্তফা নিয়ে শাহ
শাহ বলেন, ‘নেহেরু-লিয়াকত চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছিল, তখন ড. মুখোপাধ্যায় দেখেছিলেন এটি অত্যন্ত একতরফা। এই চুক্তিতে ভারতে মুসলিমদের সুরক্ষার কথা বলা হলেও, তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পাকিস্তানে থাকা হিন্দুদের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদেই তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন।’
শাহ আরও যোগ করেন, জনসংঘের প্রতিষ্ঠাতার সেই সময়কার আশঙ্কার সমাধান আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এনে করেছে, যার মাধ্যমে অত্যাচারিত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কাশ্মীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের সম্পূর্ণ সংযুক্তিকরণের জন্য নিজের জীবন বলিদান দিয়েছিলেন। আজ প্রধানমন্ত্রী মোদী ৩৭০ ধারা রদ করে তাঁর সেই স্বপ্ন পূরণ করেছেন।’
অনুপ্রবেশকারীদের তাড়ানো ও সিএএ-তে নাগরিকত্ব প্রদান
পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান সমস্যা অনুপ্রবেশ নিয়ে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং দেশছাড়া করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হবে।
এর পাশাপাশি উদ্বাস্তু ও শরণার্থীদের আশ্বস্ত করে শাহ বলেন, সিএএয়ের আওতায় যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। যেহেতু এখন পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার রয়েছে, তাই সমস্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে নাগরিকত্ব দেওয়ার বাকি প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


