Amul Ice Cream Plant in Bengal: পশ্চিমবঙ্গে জোড়া আইসক্রিম প্ল্যান্ট তৈরি করবে আমূল? একটি হবে উত্তরবঙ্গে? অপরটি দক্ষিণবঙ্গে তৈরি করা হবে? সেরকমই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউ টাউন কনভেনশন সেন্টার থেকে আমূলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আর্জি জানান যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একটি করে আইসক্রিম প্ল্যান্ট চালু করা হোক। তাতে যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনই কর্মসংস্থানের পথ খুলে যাবে। স্থানীয় বাসিন্দারা কাজ পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। তিনি অভিযোগ করেন, ভারত সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তাতে সাড়াই দেননি তৎকালীন মুখ্যমন্ত্রী।
জমি দিতে তৈরি রাজ্য সরকার, আশ্বাস শুভেন্দুর
পশ্চিমবঙ্গে জোড়া আইসক্রিম প্ল্যান্ট তৈরির জন্য আমূলকে প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
{{^htLoading}} {{/htLoading}}
শুভেন্দুর কথায়, ‘(আমূলকে) অনুরোধ করছি দক্ষিণবঙ্গে একটি এবং উত্তরবঙ্গে একটি আইসক্রিম প্ল্যান্ট চালু করুন। আমি জানি যে ২০২০ সালে ভারত সরকার চিঠি পাঠিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) কোনও প্রত্যুত্তর দেননি। (ওই কাজের জন্য) ১৫ একর করে আপনাদের যে জমির প্রয়োজন আছে তা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে। আপনারা দক্ষিণবঙ্গে একটি এবং উত্তরবঙ্গে একটি (আইসক্রিম প্ল্যান্ট) চালু করে দিন।’
২ আইসক্রিম প্ল্যান্টের হাত ধরে অনেক কর্মসংস্থান হবে
সেইসঙ্গে তিনি বলেন, ‘তার ফলে কী হবে? তার ফলে প্রথমত কৃষকরা লাভবান হবেন। যাঁরা দুধ দেন। দ্বিতীয়ত, এই কারখানা তৈরি হয়ে গেলে দক্ষ, আংশিকভাবে দক্ষ এবং অদক্ষ কর্মীদের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে। সেইসঙ্গে আমাদের যে হকার-ভেন্ডর আছেন, তাঁদের ১০,০০০-১৫,০০০ জন কাজও পেয়ে যাবেন।’
সেই রেশ ধরে বাম এবং মমতা সরকারকে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গে অর্থনীতি ধসে পড়েছিল। কিন্তু সেখান থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করছে বিজেপি সরকার। সেই রেশ ধরেই একাধিক বিনিয়োগ আনা হচ্ছে পশ্চিমবঙ্গে। তাঁর কথায়, ‘ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Amul Ice Cream Plant in Bengal: উত্তরবঙ্গে ১টি, দক্ষিণবঙ্গে ১টি- বাংলায় ২ আইসক্রিম প্ল্যান্ট আমূলের? হবে চাকরি
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe