...
...
Next Story

Kolkata World Trade Center: কলকাতায় লাক্সারি হোটেল, সল্টলেক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসছে আন্তর্জাতিক চেইন

Kolkata World Trade Center: কলকাতায় পা রাখতে চলেছে আন্তর্জাতিক হোটেল পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (WTC) অংশ হিসেবে গড়ে উঠতে চলেছে সেই লাক্সারি হোটেল।

Published on: Apr 8, 2026, 19:55:47 IST
Advertisement

Kolkata World Trade Center: কলকাতায় পা রাখতে চলেছে আন্তর্জাতিক হোটেল চেইন। মাইনর হোটেলসের তরফে আনুষ্ঠানিকভাবে কলকাতায় লাক্সারি ব্র্যান্ড অনন্তরা আগমনের কথা ঘোষণা করা হয়েছে। পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (WTC) অংশ হিসেবে গড়ে উঠতে চলেছে ‘অনন্তরা কলকাতা হোটেল’, যা শহরের ব্যবসায়িক ও পর্যটন মানচিত্রে এক নতুন যুগের সূচনা করবে বলে সংশ্লিষ্ট সংস্থার তরফে দাবি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালে এই বিলাসবহুল হোটেলের উদ্বোধন করা হবে।

কলকাতায় লাক্সারি হোটেল, সল্টলেক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসছে আন্তর্জাতিক চেইন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গুগল ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
কলকাতায় লাক্সারি হোটেল, সল্টলেক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসছে আন্তর্জাতিক চেইন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গুগল ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

আরও পড়ুন: India on Strait of Hormuz Toll to Iran: হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে 'টোল' নেবে ইরান, ভারতকেও কি দিতে হবে? কী বলল সরকার?

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঘিরে বড় পরিকল্পনা

কলকাতার আইটি হাব হিসেবে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভে গড়ে উঠছে পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর এই বহুজাতিক বাণিজ্য কেন্দ্রের মধ্যেই অবস্থিত হবে ‘অনন্তরা কলকাতা’। ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে, কলকাতার যে আর্থিক উন্নয়ন হচ্ছে, সেটাই প্রতিফলিত হচ্ছে এই সিদ্ধান্তে। সেই হোটেলে কী কী সুবিধা থাকছে?

আরও পড়ুন: Ghost Murmur: সত্যি কি বহু ক্রোশ দূর থেকে মানুষের হার্টবিট ট্র্যাক করা যায়? ইরান যুদ্ধে মার্কিন ‘ঘোস্ট মার্মার’ আসলে কী!

হোটেলে কী কী সুবিধা থাকছে?

২) খাবার ও পানীয়: ভোজনরসিকদের জন্য থাকছে অল-ডে ডাইনিং ভেন্যু, একটি স্পেশালিটি রুফটপ রেস্টুরেন্ট এবং একটি চমৎকার লবি লাউঞ্জ।

৩) ব্যবসা ও অনুষ্ঠান (MICE): সংস্থার তরফে দাবি করা হয়েছে, কলকাতার ক্রমবর্ধমান ব্যবসার চাহিদাকে মাথায় রেখে এখানে তৈরি করা হচ্ছে ফ্লেক্সিবল মিটিং স্পেস এবং একটি বিশাল বলরুম।

আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe