UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?
UPSC Prelims Tips: ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে শীঘ্র। ২০২৪ সালের টপার শক্তি দুবে সেই চারটি ভুলের কথা বলেছেন, যেগুলির কারণে তিনি বারবার প্রিলিমসে আটকে যাচ্ছিলেন।
UPSC Prelims Tips: আগামী মাসেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে। সেজন্য পরীক্ষার্থীরা নিজেদের উজাড় করে দিচ্ছেন। কিন্তু প্রিলিমসের গণ্ডি পার হওয়া এতটাও সহজ হয় না। রীতিমতো চ্যালেঞ্জিং হয় প্রিলিমস পরীক্ষাও। অনেকেই এমন আছেন, যাঁরা অতীতে প্রিলিমস পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেননি। তাঁদের মনোবল বাড়াতে পারে ২০২৪ সালের টপার শক্তি দুবের কাহিনী। তিনিই অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। কারণ তিনি তিনবার প্রিলিমসের গণ্ডি পার করতে পারেননি। যিনি পরবর্তীতে সেই চারটি ভুলের কথা বলেছেন, যেগুলির কারণে তিনি বারবার প্রিলিমসে আটকে যাচ্ছিলেন বলে মনে করছেন তিনি। পঞ্চম প্রচেষ্টায় শক্তি দুবে কেবল ইউপিএসসিই পাশ করেননি, বরং সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন। চতুর্থ প্রচেষ্টায় ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলেন।
কী কী টিপস দিলেন শক্তি দুবে?
১) মেইনসের প্রস্তুতির অভাব: শক্তি দুবের মতে, প্রিলিমস পরীক্ষা দেওয়ার আগে প্রার্থীকে মেইনসের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন যে ইউপিএসসিতে সিলেবাসের কোনও নির্দিষ্ট বিভাজন নেই এবং মেইনসের বিষয়গুলি (যেমন গভর্নেন্স) থেকেও প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্সের অধীনে প্রশ্ন আসতে পারে। কিনতু তিনি মেইনসের জন্য প্রস্তুত ছিলেন না।
২) বিগত বছরের প্রশ্নগুলি উপেক্ষা করা: তিনি তাঁর প্রাথমিক প্রিলিময়ে বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে সবচেয়ে বেশি উপেক্ষা করেছিলেন। তাঁর এই ভুল ধারণা ছিল যে প্রশ্ন একবার এসে গেলে সেগুলি পরের বছর আসবে না।
আরও পড়ুন: UPSC Success Story: বয়স ২২, মোটে ১ বছরের প্রস্তুতি, কীভাবে ‘কঠিনতম’ পরীক্ষা পাশ করে IAS হলেন অনন্যা?
৩) অতিরিক্ত বই পড়া: তিনি প্রতিটি বিষয়ের জন্য তিন-চারটি বই পড়েছিলেন। এত বই পড়া এবং সেগুলি হাইলাইট করার কারণে পরীক্ষার সময় সেগুলির সবগুলি রিভিশন করা অসম্ভব হয়ে পড়েছিল। সেই স্ট্র্যাটেজি একটা বড় ভুল ছিল বলে মনে করেন শক্তি দুবে।
৪) রিভিশনের অভাব: শক্তি দুবে জানান যে তিনি অতিরিক্ত সামগ্রীর কারণে রিভিশন করতে পারতেন না। পরে তিনি তাঁর এক ম্যামের দেওয়া মন্ত্র অনুসরণ করেন। তিনি বলতেন যে যা রিভিশন করা সম্ভব নয়, তা একেবারেই পড়া উচিত নয়। এই সমস্ত ভুলগুলি চিহ্নিত করেছিলেন। যা তাঁকে প্রিলিমস পাশ করতে সাহায্য করেছিল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


