Chingrighata Metro Work Update: ৪৬৭ দিনের অপেক্ষার পরে…..! চিংড়িঘাটায় মেট্রোকে কাজের ছাড় পুলিশের, কবে কবে হবে?
Chingrighata Metro Work Update: ৪৬৭ দিনের অপেক্ষা শেষের পথে। চিংড়িঘাটায় মেট্রোকে কাজের ছাড় দিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। কবে কবে হবে সেই কাজ? অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) সেই কাজ করবে।
Chingrighata Metro Work Update: প্রায় ৪৭০ দিনের অপেক্ষার শেষ হতে চলেছে। আগামী মাসে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খাওয়ার পরে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে যে আগামী ১৫ মে থেকে সপ্তাহান্তে চিংড়িঘাটায় মেট্রোয় অসম্পূর্ণ কাজ করার অনুমতি দেওয়া হয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল)। সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডর) চিংড়িঘাটায় যে ৩৬৬ মিটার অংশের কাজ বাকি আছে, সেটা জুড়ে ফেলার জন্য ১৫ মে এবং আগামী ২২ মে সপ্তাহান্তে কাজের অনুমতি দেওয়া হচ্ছে। মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত সপ্তাহান্তে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি আরভিএনএল কাজ করতে পারবে।

২ সপ্তাহান্তে ‘মিসিং লিঙ্ক’ জুড়ে যাবে
সূত্রের খবর, প্রথম দফায় (১৫ মে'র সপ্তাহান্ত) চিংড়িঘাটার পশ্চিম দিকের অংশ বন্ধ থাকবে। অর্থাৎ বন্ধ থাকবে বেলেঘাটা এবং উল্টোডাঙামুখী রাস্তা। আর পূর্ব দিকের অংশ বন্ধ থাকবে দ্বিতীয় দফায় (১৫ মে'র সপ্তাহান্ত)। আর সেই দু'দফায় কাজের ফলে গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে যে ৩৬৬ মিটার অংশ জোড়ার অপেক্ষায় আছে, সেটি জুড়ে যাবে। ওই ‘মিসিং লিঙ্ক’ জুড়ে গেলেই বেলেঘাটা থেকে এগিয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যেতে পারবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন।
দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছে
এমনিতে ওই ‘মিসিং লিঙ্ক’-র কাজের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে আরভিএনএল কর্তৃপক্ষ। সেই কাজের জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন আছে। তাই নিয়েই যত টালবাহানা চলেছে। একাধিকবার রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছিল। মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কড়া নির্দেশ দিয়েছিল। তারপরও জট কাটেনি। বরং সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালতে জোটে তুমুল ভর্ৎসনা।
আরও পড়ুন: 'জয় বাংলা', শঙ্খ বাজিয়ে উলুধ্বনি! বিশাল মিছিল নিয়ে পায়ে হেঁটে মনোনয়নপত্র পেশ মুখ্যমন্ত্রীর
সুপ্রিম কোর্টে তুমুল ভর্ৎসিত রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধোনা করে সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে মেট্রোর কাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণ দর্শানো হচ্ছে। এরকম উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রাজনীতি করা উচিত নয়। মমতা সরকার উন্নয়ন আটকানোর জেদ করছে বলেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলে যে হাইকোর্টের নির্দেশ মেনেই চিংড়িঘাটায় মেট্রোর কাজ করতে হবে। সময়সীমা বেঁধে দেবে হাইকোর্ট। সেইমতো কাজ করতে হবে বলে স্পষ্টভাবে জানায় সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে শীর্ষ আদালত বলেছেন যে চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত কাজে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতি করেছে। কখনও বলা হচ্ছে উৎসব আছে। কখনও বলা হচ্ছে পরীক্ষা হবে। এখন আবার ভোটের যুক্তি খাড়া করা হচ্ছে বলে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











