Liquor shops in West Bengal Close dates: আসছে বিধানসভা ভোট ২০২৬, মদের দোকান কোন কোন তারিখে বন্ধ! জানিয়ে দিল আবগারি দফতর

মদের দোকান কোন কোন তারিখে বন্ধ থাকবে!

Published on: Apr 07, 2026 8:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিয়রে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট। এপ্রিলেই রয়েছে রাজ্যের বিধানসভা ভোট। আর ভোটের বঙ্গে কোন কোন তারিখে রাজ্যে মদের দোকানগুলি বন্ধ থাকবে, তার বিজ্ঞপ্তি জারি করে দিল আবগারি দফতর। নির্দিষ্ট গাইডলাইন মেনেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

আসছে বিধানসভা ভোট ২০২৬, মদের দোকান কোন কোন তারিখে বন্ধ! জানিয়ে দিল আবগারি দফতর
আসছে বিধানসভা ভোট ২০২৬, মদের দোকান কোন কোন তারিখে বন্ধ! জানিয়ে দিল আবগারি দফতর

ভোটের দিন ও ভোটের ফল প্রকাশের দিন, এই দিনগুলিতে রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে। এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্বাচনকে ঘিরে যাতে রাজ্যে শান্তি, শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেদিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে নির্বাচন রয়েছে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ২৩ এপ্রিল রয়েছে রাজ্যে প্রথম দফার ভোট। আর ২৯ এপ্রিল রয়েছে, দ্বিতীয় দফার ভোট। আর ফলাফল প্রকাশ হতে চলেছে ৪ মে। এদিকে, আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দু’দিন রাজ্যের যেখানে যেখানে নির্বাচন হবে, সেখানে সমস্ত মদের দোকান, পানশালা অর্থাৎ বার বন্ধ থাকবে। এছাড়াও ভোটের ফলাফলের দিনও বন্ধ থাকবে রাজ্যের মদের দোকান, পানশালা।

জারি করা গাইডলাইনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত জায়গায় ভোট হবে, সেখানে ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করতে হবে। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গের একাধিক আসন-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন হবে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত জেলায় সেদিন ভোট হবে সেখানে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই সমস্ত মদের দোকান, বার বন্ধ করে দিতে হবে। এমনকী ২২ তারিখ এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। এদিকে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ভোটপর্ব রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া না পর্যন্ত সংশ্লিষ্ট জায়গাগুলিতে বন্ধ থাকবে মদের দোকান এবং পানশালা। একইভাবে আগামী ৪ মে রাজ্যে ভোটের ফলপ্রকাশ। সেদিন গোটা রাজ্যের পানশালা বা মদের দোকান বন্ধ থাকবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More