Annapurna Bhandar Latest Update: ফের আবেদন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য? ট্রাইবুানালে নাম ঝুলে থাকলে মিলবে ভাতা?

আজ ক্যাবিনেট বৈঠকের পরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাঁদের নতুন করে আবেদন করতে হবে না।'

Published on: May 18, 2026 2:07 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আজকের ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনুমোদন দেওয়া হল। ভোটের আগে নিজেদের সংকল্পপত্রে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তবে এই প্রকল্প নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল নানাবিধ। যেমন, সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি নতুন করে আবেদন জানাতে হবে? আজ এই সব প্রশ্নের জবাব দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে তিনি জানান, ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প।

সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি নতুন করে আবেদন জানাতে হবে? (REUTERS)
সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি নতুন করে আবেদন জানাতে হবে? (REUTERS)

আজ ক্যাবিনেট বৈঠকের পরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যাঁরা এত দিন পাননি, তাঁরা এবার আবেদন করতে পারবেন। এর জন্য শীঘ্রই পোর্টাল খোলা হবে।' তিনি আরও জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন।

এদিকে অগ্নিমিত্রা পাল আরও বলেন, রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আজকের ক্যাবিনেট বৈঠকে। তবে বিগত কয়েক বছরে দেখা গিয়েছে, রাজ্যে সরকারি বাসের সংখ্যা ক্রমেই কমছে। এই আবহে নতুন সরকার কি আরও সরকারি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করছে? এই প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা বলেন, 'এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই আমরা ব্যবহার করব। জুন মাসে আমরা বাজেট পেশ করব। মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু নতুন বৈদ্যুতিক বাস নেব আমরা।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More