Heavy Rain Forecast in South Bengal: মুড়ি-মুড়কির মতো নিম্নচাপ তৈরি! কাল থেকে ভারী বৃষ্টি শুরু বাংলায়, চলবে কতদিন?

Heavy Rain Forecast on South Bengal: আবারও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। এই মাসে বঙ্গোপসাগরে কার্যত মুড়ি-মুড়কির মতো নিম্নচাপ তৈরি হচ্ছে। এবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

Published on: Aug 22, 2026, 14:58:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Heavy Rain Forecast on South Bengal: মুড়ি-মুড়কির মতো নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করবে, সেটার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর ওই একই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে আগামিকাল এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা।

আবারও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আবারও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? কোথায় জারি হল সতর্কতা?

১) রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: কলকাতার ‘সুগন্ধ’-এর শুরু এই দোকানেই, আসতেন রবীন্দ্রনাথ থেকে নেতাজি! রোজ এর সামনে দিয়ে গেলেও ইতিহাস জানেন না অনেকেই

২) সোমবার আবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় (ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া) ভারী বৃষ্টি হবে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বাকি ১২টি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

৩) তারইমধ্যে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Singapore Investment in Bengal: সিঙ্গাপুর থেকে লগ্নি আসছে বাংলায়? হল আলোচনা, কলকাতার দিকে নজর আরও ১ বড় সংস্থার

তারপর কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

১) মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) সেইসঙ্গে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Chickens Neck Triangular Security Grid: চিকেনস নেকে ত্রিভুজাকৃতি 'সিকিউরিটি গ্রিড'! বাংলা-সহ ৩ রাজ্য নিয়ে মেগা পরিকল্পনা

৩) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More