Modi Bengal Projects inaguaration: সাঁতরাগাছি রেল লিঙ্ক, সাবমেরিন ধ্বংসকারী রণতরী- বাংলায় কী কী উদ্বোধন করবেন মোদী?

Modi Bengal Projects inaguaration: আইএনএস অগ্রে থেকে সাঁতরাগাছি-সাঁকরাইল লিঙ্ক লাইন প্রকল্প- বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবমিলিয়ে ভারতীয় নৌসেনার তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করবেন।

Published on: Jun 19, 2026, 21:54:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Modi Bengal Projects inaguaration: দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুরে তারকেশ্বরে 'পশ্চিমবঙ্গ দিবস'-র অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপর রবিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন কলকাতার রেড রোডে। সেখান থেকে তিনি চলে যাবেন লোকভবনে। ঘণ্টাখানেক মতো সেখানে থেকে কলকাতা বন্দর (শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর)। তারপর সকাল ৯ টা ১৫ মিনিটে সেখান থেকে তিনটি ভারতীয় যুদ্ধজাহাজের উদ্বোধন করবে। যেগুলি তৈরি করা হয়েছে কলকাতায়। মোদী যে যে প্রকল্পের উদ্বোধন করবেন, তার মধ্যে রেলের ৫৯০ কোটি টাকার প্রকল্পও আছে।

আইএনএস অগ্রে থেকে সাঁতরাগাছি-সাঁকরাইল লিঙ্ক লাইন প্রকল্প- বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। (ছবি সৌজন্যে Indian Navy এবং পিটিআই)
আইএনএস অগ্রে থেকে সাঁতরাগাছি-সাঁকরাইল লিঙ্ক লাইন প্রকল্প- বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। (ছবি সৌজন্যে Indian Navy এবং পিটিআই)

কী কী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী?

১) দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দরের উদ্বোধন করবেন মোদী।

২) বীরভূমের সাঁইথিয়ায় নয়া মাছ বাজারের উদ্বোধন করবেন।

৩) নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম আঞ্চলিক সিমেন উৎপাদন পরীক্ষাগার এবং ছাগলদের জন্য সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

৪) সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের উদ্বোধন করবেন। রেলের তরফে দাবি করা হয়েছে, ওই প্রকল্পের ফলে দক্ষিণ-পূর্ব রেলের চাপ অনেকটা কমে যাবে। আরও ভালোভাবে ট্রেন চলাচল করবে। যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্য পরিবহণও মসৃণ হয়ে উঠবে।

৫) হাওড়ায় ৩০০ বেডের নতুন ডিভিশনাল রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: Bengal Universities in QS World Ranking: বিশ্বের সেরার তালিকায় পিছিয়ে গেল যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়, বাংলায় শীর্ষে কে?

৬) পূর্ব মেদিনীপুরের হাউর এবং রাধামোহনপুরে রেলওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

৭) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন ৪৯টি সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন। রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে ৩১৫ কিলোমিটারেরও বেশি সড়ক সেই নেটওয়ার্কে যুক্ত হবে।

আরও পড়ুন: Medical Colleges and Dolphin Park in WB: বাংলায় ৩ নয়া মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু, হুগলির ধারে ২ ডলফিন পার্কের ভাবনা

৮) ভারতীয় নৌসেনার জন্য তিনটি রণতরীর পথচলা সূচনা করবেন। যে তালিকায় আছে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রে। আইএনএস দুনাগিরি হল উন্নতমানের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ। আইএনএস সংশোধক হল একটি বৃহদায়তন সার্ভে ভেসেল। আর আইএনএস অগ্রে হল সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ। যে তিনটি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More