...
...
Next Story

Swaroop Biswas arrest: গ্রেফতার স্বরূপ বিশ্বাস! শুভেন্দু আসতেই ‘বাঘ’ হলেন ‘বেড়াল’, খাঁড়ার সামনে অরূপও

Swaroop Biswas arrest: রূপ বিশ্বাসকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থানার পুলিশ তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে গ্রেফতার করেছে।

Published on: Jun 04, 2026 10:26 PM IST
Advertisement

Swaroop Biswas arrest: মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতেই ‘বাঘ’ পরিণত হন ‘বেড়ালে’। এবার সেই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থানার পুলিশ আজ ‘বাহুবলী’ তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে গ্রেফতার করেছে। যাঁর বিরুদ্ধে তৃণমূল আমলে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠত। টলিউড় পাড়ায় 'ব্যান' সংস্কৃতি থেকে নিউ আলিপুর এলাকায় তোলাবাজি- স্বরূপের নামে অভিযোগের অভাব ছিল না। কিন্তু তারপরও তাঁর দাপট কমত না। বহাল তবিয়তেই সবকিছু চালিয়ে যেতেন বলে অভিযোগ উঠত।

স্বরূপকে ধরল পুলিশ, ওদিকে পুলিশের সমন অরূপকে

স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ।
স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ।

শুভেন্দু-জমানা শুরু হতেই অবশ্য স্বরূপের সব দাপট হারিয়ে যায়। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও উধাও হয়ে যান। এবার সেই একদা দাপুটে নেতাকে গ্রেফতার করল পুলিশ। আর সেই দাপুটে নেতা স্বরূপের দাদা অরূপও বেশ চাপে আছেন। কারণ যুবভারতীতে লিওনেল মেসি-কাণ্ডে তাঁকে তলব করেছে পুলিশ। আজই হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দর্শিয়ে আজ হাজিরা এড়িয়েছেন অরূপ।

আরও পড়ুন: Rudranil Ghosh: উত্তাল টেকনিশিয়ান স্টুডিও, ইটবৃষ্টি, ডিম নিক্ষেপের দায় কাদের দিলেন রুদ্রনীল?

স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ১ মহিলা

ভাই অবশ্য সেই সুযোগ পাননি। সূত্রের খবর, টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য এক মহিলার অভিযোগের ভিত্তিতে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (যে সংগঠনের অস্তিত্ব মুছে বিজেপি ক্ষমতা আসতেই) সভাপতি স্বরূপকে গ্রেফতার করা হয়েছে।

তিনি অভিযোগ করেন যে প্রায় দু'বছর ধরে কোনও কাজ দেওয়া হয়নি তাঁকে। যখন কাজ চাইতে চান, তখন টাকা চাওয়া হয়। এমনকী তাঁর এক সহকর্মীর থেকে হাজার-হাজার টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মহিলা। তাছাড়াও অসংখ্যবার টালিগঞ্জ থেকে লাখ-লাখ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে।

আরও পড়ুন: Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা, শুরু প্রাথমিক কাজ, কতদূর যাবে?

কী কী ধারায় মামলা হয়েছে স্বরূপের বিরুদ্ধে?

১) ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৫(১)(২): যৌন হয়রানি

২) ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩০৮(৪): তোলাবাজি

৩) ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩০৮(৫): গুরুতর তোলাবাজি

৪) ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯: হত্যার চেষ্টা

৫) ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫১(৩): অপরাধমূলক ভীতি প্রদর্শন

৬) ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬১: অপরাধমূলক ষড়যন্ত্র

৭) অস্ত্র আইনের ধারা ২৫ ও ২৭: অস্ত্র-সম্পর্কিত অপরাধ (অবৈধভাবে অস্ত্র রাখা/ব্যবহার)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe