Arpita Mukherjee: প্রায় চার বছর পর সোশ্যাল মিডিয়ায় পার্থর বান্ধবী অর্পিতা, লিখলেন জীবনের ‘অন্ধকারতম দিনের’ কথা
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় একসময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। দীর্ঘ আইনি লড়াই ও জেলবন্দি জীবনের পর এবার প্রায় চার বছর পরে সোশাল মিডিয়ায় ফিরে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরলেন তিনি।
Arpita Mukherjee Latest Update: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর দীর্ঘদিন কার্যত অন্তরালেই ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ের। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় একসময় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। দীর্ঘ আইনি লড়াই ও জেলবন্দি জীবনের পর এবার প্রায় চার বছর পরে সোশাল মিডিয়ায় ফিরে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরলেন তিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর দীর্ঘদিন কার্যত অন্তরালেই ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ের।
এক আবেগঘন পোস্টে অর্পিতা লিখেছেন, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থমকে যায় এবং পৃথিবী আর আগের মতো থাকে না। মায়ের মৃত্যু তাঁর জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, গত কয়েক মাসে মায়ের স্মৃতিই তাঁকে ধৈর্য ও নীরব শক্তির অর্থ শিখিয়েছে। যারা কঠিন সময়ে নীরবে তাঁর পাশে ছিলেন এবং সংবাদমাধ্যমের শিরোনামের বাইরে একজন মানুষ হিসেবে তাঁকে মনে রেখেছেন, পোস্টে তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। অর্পিতা লিখেছেন, তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার দিনগুলোতে সেই মানুষগুলোর সহমর্মিতাই ছিল একমাত্র আলো।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি জানান, সামনে এগিয়ে যাওয়ার অর্থ অতীতকে ভুলে যাওয়া নয়। বরং ধৈর্য ও বিচারব্যবস্থার উপর আস্থা রেখে নতুন করে জীবন গড়ে তোলার চেষ্টা করা। বর্তমানে তাঁর সম্পূর্ণ মনোযোগ পরিবার, নিজের মানসিক পুনর্গঠন এবং অসমাপ্ত দায়িত্বগুলির দিকে বলেও জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় প্রত্যাবর্তন প্রসঙ্গে অর্পিতা লেখেন, তাঁর নতুন অধ্যায় মূলত আত্মোন্নয়ন, আত্মসমীক্ষা এবং ধীরে ধীরে জীবনকে গুছিয়ে নেওয়ার যাত্রার প্রতিফলন হবে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলার কথা জানিয়ে তিনি সকলের শুভেচ্ছা ও আশীর্বাদও কামনা করেছেন। এই পোস্টের মাধ্যমে দীর্ঘ নীরবতার পর প্রথমবার নিজের অনুভূতি প্রকাশ করলেন অর্পিতা মুখোপাধ্যায়, যা ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
Home/Bengal/Arpita Mukherjee: প্রায় চার বছর পর সোশ্যাল মিডিয়ায় পার্থর বান্ধবী অর্পিতা, লিখলেন জীবনের ‘অন্ধকারতম দিনের’ কথা