Swarup Biswas latest: এজলাসে তুমুল হট্টগোল! স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নিল পুলিশ, মেয়াদ কতদিনের?
স্বরূপ গ্রেফতার হতেই টলিপাড়া থেকে একের পর এক অভিনেতা অভিনেত্রীদের ইঙ্গিতপূর্ণ পোস্ট উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।
‘বিশ্বাস ব্রাদার্স’ জুনিয়ার হিসাবে পরিচিত, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। তোলাবাজি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ বহু অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে, সরকারি আইনজীবী তোলাবাজি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন। এদিন আদালত ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ছাড়াও, ৫০ জনের কাছ থেকে ৪৫ হাজার করে টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই অভিযোগের কথা সরকারি আইনজীবী কোর্টেও তোলেন। এদিকে, এজলাসে ব্যাপক হই হট্টগোল শোনা যায়। শেষমেশ আদালত ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় স্বরূপ বিশ্বাসের জন্য।
এদিকে, স্বরূপ গ্রেফতার হতেই টলিপাড়া থেকে একের পর এক তারকা অভিনেতা অভিনেত্রীদের ইঙ্গিতপূর্ণ পোস্ট উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ভাইরাল হয়েছে। ইন্ডাস্ট্রিতে কাব পাতলেই এককালে শোনা যেত ব্যান কালচারের কথা। বহুদিন কাজ থেকে দূরে থাকতে হয়েছে অভিনেতা অনির্বাণভট্টাচার্যকে। অন্যদিকে, অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর পোস্টে এই গ্রেফতারি নিয়ে লিখেছেন, ‘কেউ একদিনে স্বরূপ হয় না। সিস্টেম তাকে সেটা বানায়। সেদিনটাকে ভুলিনি, যেদিন স্বরূপ বিশ্বাসকে নিয়ে মাত্র একটা লাইন বলার অপরাধে এই মানুষগুলো আমার উপর ঝাপিয়ে পড়েছিল। আজ জানতে ইচ্ছা করছে এই বিশ্বাসের গ্রেফতারের খবরে তারা কি মর্মাহত নাকি আনন্দিত?’
স্বরূপ বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। ঘটনা নিয়ে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘১২ বছর আগে যে দিন পার্টি থেকে বেরিয়েছিলাম প্রেস কনফারেন্স করেছিলাম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস যে ভাবে দু’জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে সবটা শেষ করে দিয়েছে।’তিনি বলেন, ‘…তাঁর বড় ভাই তো অপেক্ষায় আছেন। আমরা তাঁর শাস্তিরও প্রতীক্ষায় রয়েছি। কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হন।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


