Australian effect in Bengal Transport: কলকাতা-সহ পশ্চিমবঙ্গের গণপরিবহণ পরিকাঠামোকে ঢেলে সাজানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করল অস্ট্রেলিয়া। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ জানিয়েছেন যে রাজ্যের গণপরিবহণ পরিকাঠামো উন্নত করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান সংস্থাগুলি এগিয়ে আসতে পারে। সেই রেশ ধরে আগ্রহী অস্ট্রেলিয়ান কোম্পানিগুলোকে প্রযোজ্য নিয়ম এবং পদ্ধতি মেনে পরিবহণ বিভাগের দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য লিঞ্চকে উৎসাহিত করেছেন পরিবহণ মন্ত্রী। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার ধাঁচে বাস, ট্রাম ছুটতে পারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে।
ট্রাম থেকে গণপরিবহণের আধুনিকীকরণ নিয়ে আলোচনা

পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বৈঠকের সময় মন্ত্রী জানিয়েছেন যে কীভাবে কলকাতায় ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য ইতিমধ্যে রাইটস সমীক্ষা শুরু করে দিয়েছে। তাছাড়াও কীভাবে রাজ্যের গণপরিবহণ ক্ষেত্রের আধুনিকীকরণের জন্য কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়েও আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর।
পশ্চিমবঙ্গের গণপরিবহণ ক্ষেত্রে লগ্নি করতে পারে অস্ট্রেলিয়ার সংস্থা
সেই সাক্ষাতের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী বলেন, ‘কলকাতার পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ, বিশেষত ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কলকাতা ও রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে অস্ট্রেলিয়ার সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে। তাঁদের এই আগ্রহকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্যের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি।’
বাংলার পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে চাই, বার্তা অর্জুনের
{{/usCountry}}বাংলার পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে চাই, বার্তা অর্জুনের
{{/usCountry}}সেইসঙ্গে পরিবহণ মন্ত্রী বলেন, ‘(আমাদের) বৈঠকে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন অনঘা, সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার; রাজীব ঘোষ, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার; এবং অ্যাঞ্জেলিনা নায়ার, সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার।’ পাশাপাশি অর্জুন আরও বলেন, 'আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত, আধুনিক ও ভবিষ্যৎ-উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য।'