Baranagar-Barrackpore Metro Update: ১৬ বছর আগে ঘোষিত বরানগর-ব্যারাকপুর মেট্রোর পথে আছে এক বাধা, কী বললেন বিজেপি বিধায়ক?

Baranagar-Barrackpore Metro Update: বিজেপি বিধায়কের দাবি, প্রায় ১৬ বছর আগে ঘোষিত বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। এই বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে বহু আগেই ব্যারাকপুরের মানুষ মেট্রো পরিষেবার সুবিধা পেতেন।

Published on: Jun 5, 2026, 09:15:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Baranagar-Barrackpore Metro Update: দীর্ঘদিন ধরে আটকে থাকা বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি নিয়ে আশা ব্যক্ত করলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। বিধায়কের দাবি, প্রায় ১৬ বছর আগে ঘোষিত বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। এই বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে বহু আগেই ব্যারাকপুরের মানুষ মেট্রো পরিষেবার সুবিধা পেতেন। সম্প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, সম্পূর্ণ এলিভেটেড করিডর হিসেবেই এই মেট্রো রুট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিজেপি বিধায়কের দাবি, প্রায় ১৬ বছর আগে ঘোষিত বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি।
বিজেপি বিধায়কের দাবি, প্রায় ১৬ বছর আগে ঘোষিত বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি।

তবে প্রকল্প বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ বাধার কথাও তুলে ধরেন তিনি। মেট্রোর সম্ভাব্য রুটের নীচ দিয়ে কলকাতা থেকে পলতা জলশোধনাগার পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ জলবাহী পাইপলাইন রয়েছে। সেই পাইপলাইনের নিরাপত্তা নিয়ে কলকাতা পুরসভার আপত্তির জেরে বিষয়টি নিয়ে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প পাইপলাইন স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। কৌস্তভের মতে, রাজ্য ও কেন্দ্র— উভয় সরকারেরই প্রকল্পটি বাস্তবায়নের সদিচ্ছা রয়েছে এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীর আসন্ন সফরের পর কাজ আরও এগোবে।

অন্যদিকে, ব্যারাকপুর ও টিটাগড় পুরসভায় আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে বিশেষ অডিট টিম গঠনের দাবি জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। ব্যারাকপুর ও টিটাগড়ে সাম্প্রতিক কাউন্সিলর পদত্যাগের ঘটনাকে ঘিরে পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, কোথাও পরিষেবা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হলে প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে পুরসভার কাজ চালানো হবে। তাঁর অভিযোগ, বেআইনি নির্মাণকে নিয়মবহির্ভূতভাবে বৈধতা দেওয়া, এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী নিয়োগের মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগের তদন্তে বিশেষ অডিট টিম গঠনের জন্য জেলাশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। পাশাপাশি সতর্ক করে কৌস্তভ বাগচী বলেন, অতীতে দায়িত্বে থাকা প্রত্যেককেই তদন্তের মুখে প্রয়োজনীয় জবাবদিহি করতে হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More