...
...
Next Story

Barrackpore-Esplanade Timetable: সরকারি বাস চালু হবে ব্যারাকপুর থেকে! রইল টাইমটেবিল, কোন ৫ রুটে মহাদেব এক্সপ্রেস?

ব্যারাকপুর থেকে সরকারি বাস পরিষেবা চালু করা হচ্ছে। যা উত্তর কলকাতা হয়ে মধ্য কলকাতা পর্যন্ত চলবে। আবার তারকেশ্বর থেকে পাঁচটি রুটে মহাদেব এক্সপ্রেস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কোন কোন রুটে বাস চলবে?

Published on: Jul 13, 2026 09:31 PM IST
Advertisement

Barrackpore-Esplanade Bus Timetable: ব্যারাকপুর থেকে সরকারি বাস চালু হচ্ছে মঙ্গলবার। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) সূত্রে দফতর, রুটের হেরফের করে ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এস-১১বি বাস চালানো হবে। সকাল এবং সন্ধ্যা মিলিয়ে মোট ছ'টি নন-এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে বাস ব্যারাকপুর থেকে ছেড়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়, বাস চিড়িয়া মোড়, খড়দা বাজার, ডানলপ, সিঁথি মোড়, দমদম চিড়িয়া মোড়, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করবে বলে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর।

ব্যারাকপুর থেকে কখন S-11B বাস ছাড়বে?

ব্যারাকপুর-এসপ্ল্যানেড রুটে সরকারি বাস চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
ব্যারাকপুর-এসপ্ল্যানেড রুটে সরকারি বাস চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)

১) ভোর ৫ টা ৪৫ মিনিট।

২) সকাল ৬ টা।

৩) সকাল ৬ টা ৪৫ মিনিট।

আরও পড়ুন: Khardah-Baghbazar-Paikpara Bus Route: খড়দায় নয়া বাস! ফিরল পুরনো ২টি রুটও, লাভ হাওড়া-পাইকপাড়া-বালিগঞ্জ-পার্ক সার্কাসের

এসপ্ল্যানেড থেকে কখন S-11B বাস ছাড়বে?

১) বিকেল ৫ টা।

২) বিকেল ৫ টা ৩০ মিনিট।

৩) সন্ধ্যা ৬ টা।

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

'মহাদেব এক্সপ্রেস' - ৫ নয়া সরকারি বাস

তারইমধ্যে সোমবার তারকেশ্বর থেকে পাঁচটি নয়া সরকারি (দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম) বাস ‘মহাদেব এক্সপ্রেস’-র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তিনি বলেছেন, ‘কথা দিয়ে কথা রাখার গল্প, নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে মানুষের দাবিকে স্থান দিয়ে বলেছিলাম - তারকেশ্বর থেকে সরকারি বাস চলবে। রাজ্যে বিজেপি সরকার আসার দু’মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণ। বিজেপি সরকার কথা দিয়ে কথা রাখে।'

সেইসঙ্গে তারকেশ্বরের বিধায়ক বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং মহাশয়কে ধন্যবাদ। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব... গ্র্যান্ড উদ্বোধন মহাদেব এক্সপ্রেসের। মহাদেব এক্সপ্রেসের পাঁচটি নতুন বাসের শুভ সূচনা (করা হল)। উন্নত সংযোগের জন্য ১৩ জুলাই অর্থাৎ আজ থেকে তারকেশ্বরবাসীর সুবিধার্থে এই সরকারি বাস পরিষেবা চালু করা হল।’

কোন কোন রুটে 'মহাদেব এক্সপ্রেস' চালু হল?

১) বাঁকুড়া-তারকেশ্বর রুট।

২) দিঘা-তারকেশ্বর রুট।

৩) খড়্গপুর-তারকেশ্বর রুট।

৪) বর্ধমান-তারকেশ্বর রুট।

৫) তারকেশ্বর-কলকাতা রুট।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON