Baruipur Protest Latest Update: কিশোরীকে ধর্ষণ করে খুন? উত্তাল বারুইপুর, পুলিশকে ঢিল, ‘গণপিটুনিতে মৃত্যু’ ১ জনের
Baruipur Protest Latest Update: কিশোরীকে ধর্ষণ করে খুন? সেই অভিযোগের জেরে উত্তাল হয়ে উঠল বারুইপুর। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। তারইমধ্যে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
Baruipur Protest Latest Update: ধর্ষণ করে নাবালিকাকে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। দেহ আটকে রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ উঠেছে যে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। ঢিল ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। তারইমধ্যে এলাকারই এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। কেউ-কেউ দাবি করেছেন, ওই যুবকের সঙ্গে অভিযুক্তদের ঘুরতে দেখা গিয়েছে। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ইতিমধ্যে নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী মঙ্গলবার ভবানী ভবনে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার থেকে নিখোঁজ কিশোরী, রবিবার উদ্ধার দেহ
বারুইপুরে বিক্ষোভ।
{{^htLoading}} {{/htLoading}}
আর পুরো ঘটনার সূত্রপাত হয়েছে রবিবার সকালে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শনিবার বিকেলে খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও বাড়িতে ফেরেনি। মেলেনি কোনও খোঁজ। তারইমধ্যে আজ সকালে বাড়ির কাছেই অবস্থিত পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
নাবালিকার দেহ ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধ করা হয় রেল স্টেশন এবং রাস্তা। সূর্যপুর স্টেশনে অবরোধের জেরে ব্যাহত হয় শিয়ালদা-নামখানা লাইনের ট্রেন চলাচল। তারইমধ্যে এলাকারই এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের সঙ্গে ওই যুবককে ঘুরতে দেখা গিয়েছিল বলে দাবি করেছেন বিক্ষোভকারীদের। পরিবারের দাবি, নাবালিকাকে তুলে নিয়ে যায় চারজন।
তারইমধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ ওঠে যে লাঠি চালিয়েছে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বাড়ুই আশ্বাস দিয়েছেন যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। রেয়াত করা হবে না কাউকে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Baruipur Protest Latest Update: কিশোরীকে ধর্ষণ করে খুন? উত্তাল বারুইপুর, পুলিশকে ঢিল, ‘গণপিটুনিতে মৃত্যু’ ১ জনের
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe