Basirhat TMC Workers Arrested: প্রথম দফার নির্বাচনের আগে সেভাবে রাজনৈতিক হিংসা দেখা যায়নি। তবে দ্বিতীয় দফার আগে যেন মরিয়া মনোভাব বেড়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। ভোটের একদিন আগে জায়গায় জায়গায় হিংসার ছবি দেখা যাচ্ছে। এই আবহে জানা গেল, পুলিশের ওপর চড়াও হয়েছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হেমনগর থানা এলাকায়। এই ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সন্তোষ জোতদার এবং সঞ্জীব জোতদার।
ধৃত তৃণমূল কর্মীদের নাম সন্তোষ জোতদার এবং সঞ্জীব জোতদার।
রিপোর্ট অনুযায়ী, হেমনগর বাজারের মোড়ে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এমনকী ভোটারদের মারধর করারও অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর থানার পুলিশ। এরপরই তৃণমূল কর্মীা পুলিশের ওপর চড়াও হয় লাঠি নিয়ে। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। এই আবহে গ্রেফতার করা হয় সন্তোষ এবং সঞ্জীবকে। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। এদিকে এই ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
দাবি করা হয়েছে, এই মামলায় ধৃত সন্তোষ ও সঞ্জীবের বিরুদ্ধে এর আগেও দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ উঠেছিল। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, যে সব দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের যাতে গ্রেফতার করা হয়। এদিকে দুষ্কৃতীদের তালিকা বানিয়ে তাদের গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়। যদিও পরে আদালতের তরফ থেকে সেই গ্রেফতারির নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বহু এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশকে নিরপেক্ষ রাখতে রদবদল করা হয়েছে জায়গায় জায়গায়। তবে এরই মাঝে ডায়মন্ড হারবার থেকে বসিরহাটের মতো এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More