Bengal Defence Export Latest Update: বাংলায় তৈরি অস্ত্র সামগ্রী যাবে বিদেশে! প্রস্তাব এল রাজ্যে, হবে 'ডিফেন্স পার্ক'

Bengal Defence Export Latest Update: পশ্চিমবঙ্গে তৈরি অস্ত্র সামগ্রী যাবে বিদেশে। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন সেক্ষেত্রে জোট বাঁধতে পারে। তাছাড়া বাংলায় হতে পারে 'ডিফেন্স পার্ক'।

Published on: Sep 27, 2026, 14:58:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bengal Defence Export Latest Update: পশ্চিমবঙ্গের তৈরি অস্ত্র-সহ প্রতিরক্ষা সামগ্রী রফতানি করা হবে বিদেশে? ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া তথা আসিয়ান দেশগুলিতে রফতানি করা হবে পশ্চিমবঙ্গে তৈরি প্রতিরক্ষা সামগ্রী? সেই স্বপ্নপূরণের জন্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে জোট বাঁধার বার্তা দিল সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন। তারইমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তা জানিয়েছেন, পুরুলিয়ার একটি ডিফেন্স পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে ভারতের পরবর্তী ‘ডিফেন্স হাব’ করে তোলার লক্ষ্য নিচ্ছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে তৈরি অস্ত্র সামগ্রী যাবে বিদেশে, মেগা পরিকল্পনা নেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
পশ্চিমবঙ্গে তৈরি অস্ত্র সামগ্রী যাবে বিদেশে, মেগা পরিকল্পনা নেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

রঘুনাথপুরে ডিফেন্স পার্ক তৈরির পরিকল্পনা রাজ্যের

ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পুরুলিয়ার রঘুনাথপুরে একটি ডিফেন্স পার্ক তৈরির পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে জমিও চিহ্নিত করে ফেলা হয়েছে। ইতিমধ্যে একটি সংস্থা জুপিটার ডিফেন্সের হাতে তুলে দেওয়া হয়েছে ২৫৬ একর জমি। যে সংস্থা ডিটোনেটর-সহ অন্যান্য প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করবে।

আরও পড়ুন: Bangladesh Teesta Masterplan Delay: বাংলাদেশের তিস্তা প্রকল্পে জোরদার ধাক্কা! জুলাইয়ে ভারতকে খোঁচাও দেন জামাত প্রধান

ব্রহ্মস মিসাইলের রফতানি থেকে অনুপ্রেরণা

আর রাজ্যের সেই সদর্থক ভূমিকায় উৎসাহিত হয়ে এগিয়ে এসেছে বণিক গোষ্ঠীও। ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ায় ভারতের ব্রহ্মস মিসাইলের রফতানির উদাহরণ দিয়ে সিঙ্গাপুরের প্রধান বণিক গোষ্ঠী সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ইন্ডিয়া বিজনেস কমিটির চেয়ারপার্সন প্রসূন মুখোপাধ্যায় জানিয়েছেন, আসিয়ানের দেশগুলিতে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করার অনেক সুযোগ আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরিখে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থানও অত্যন্ত ভালো। তাছাড়া প্রতিরক্ষা শিল্পেরও বিকাশ হচ্ছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন: Indian Army Chief on Pak Surrender: পাকের ক্ষতে নুন দিলেন ভারতীয় সেনাপ্রধান! রাজনাথ বললেন ‘যে কোনও আক্রমণ করতে তৈরি’

ডিফেন্স হাব হবে পশ্চিমবঙ্গ?

আর তিনি যে আসিয়ানের কথা বলেছেন, সেই গোষ্ঠীতে মোট ১১টি দেশ আছে - ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে এবং ভিয়েতনাম। অর্থাৎ ইতিমধ্যে আসিয়ানের দুই সদস্য দেশ ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া মজেছে ভারতের ব্রহ্মস মিসাইলে। সেই রেশ ধরে পশ্চিমবঙ্গে ডিফেন্স হাব হিসেবে গড়ে তোলা বা ডিফেন্স করিডর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

সেই রেশ ধরে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ জানিয়েছেন, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সঙ্গে যুক্ত ১৩৯টি ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে চিহ্নিত করে ফেলা হয়েছে। ঝাড়াই-বাছাইয়ের পরে বেছে নেওয়া হয়েছে ১১৮টি সংস্থাকে। যেগুলি কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, হুগলি এবং হাওড়ার মতো জেলায় অবস্থিত।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More