WB Govt Jobs and Police Recruitment: প্রায় ১৫,০০০ নয়া পদে নিয়োগের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিভিন্ন দফতর মিলিয়ে ১৪,৪৫৪টি নয়া পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদির মাধ্যমে নিয়োগ হবে। স্বাস্থ্য দফতর, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, শিক্ষা, বন দফতর, দমকল, স্বরাষ্ট্র দফতর, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের মহিলা বিভাগ, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিভিন্ন পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
৮ মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হয়ে চাকরি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
তিনি জানিয়েছেন, ১৪,৪৫৪টি নয়া পদে নিয়োগের জন্য অর্থ দফতরের থেকে পাঠানো হয়েছিল সুপারিশ। আজ তাতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর আট মাসের মধ্যে সবস্তরের পরীক্ষা সম্পূর্ণ করার পরে প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
মহালয়ার পরদিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন কারা?
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেবীপক্ষের সূচনায় রাজ্যে নিয়োগ নিয়ে শুভ কাজ করা হবে। আগামী ১১ অক্টোবর (মহালয়ার পরদিন) পুলিশের প্রথম ব্যাচকে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। যতজনের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল-সহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তাঁদের সেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তারপর ধাপে-ধাপে বাকিরাও পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার।
আরও পড়ুন: টাকা মিলছে না, ‘অর্থাভাবে’ বিপাকে মমতা তৃণমূল, জরুরি শুনানিও খারিজ হাই কোর্টে
{{/usCountry}}আরও পড়ুন: টাকা মিলছে না, ‘অর্থাভাবে’ বিপাকে মমতা তৃণমূল, জরুরি শুনানিও খারিজ হাই কোর্টে
{{/usCountry}}প্রাথমিকভাবে মহালয়ার পরদিন কমপক্ষে ৫,০০০ প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, যাবতীয় নিয়ম মেনে এবং প্রক্রিয়া মেনেই পুলিশের পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেইমতো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বাকিদেরও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার আমলে বিজ্ঞপ্তি জারি হলেও নিয়োগের আসল কাজটা হচ্ছে এখন
তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খাতায়কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলেও জটের কারণে সেটা থমকে ছিল। একই ব্যাপার হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগের ক্ষেত্রেও। ওবিসি জটে ফেঁসে ছিল নিয়োগ প্রক্রিয়া। সেই জট কাটানোর কাজটা করেছে বিজেপি সরকারই।তাঁর কথায়, ‘যেমনটা বলেছি, সেরকমভাবেই এই অর্থবর্ষে এক লাখ প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেব।’