...
...
Next Story

Messi Kolkata Event Ticket Reimbursement: মেসি-কাণ্ডে টিকিটের টাকা ফেরত পাবেন? বড় পদক্ষেপ রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Messi Kolkata Event Ticket Reimbursement: গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসিকে যে ভালোভাবে দেখতে পাওয়া যায়নি যুবভারতীতে, তার জন্য একটি মহল থেকে আঙুল তোলা হয় অরূপ বিশ্বাসের দিকে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, টাকা ফেরানোর তোড়জোড় করা হচ্ছে।

Published on: Aug 29, 2026, 18:59:05 IST
Advertisement

Messi Kolkata Event Ticket Reimbursement: যুবভারতীতে লিওনেল মেসিকে দেখতে যাওয়া দর্শকরা টাকা ফেরত পাবেন? সেই সম্ভাবনা উসকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নে ১৫ তম জাতীয় ক্রীড়া দিবস (হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়) উদযাপনের সময় মুখ্যমন্ত্রী জানান, গত ডিসেম্বরে মেসিকে নিজের চোখে একটিবার দেখার জন্য অনেকে নিজেদের জমানো টাকা নিঃশেষ করে কেটেছিলেন টিকিট। গিয়েছিলেন যুবভারতীতে। কিন্তু তারপর যা ঘটেছে, তার প্রেক্ষিতে দর্শকরা যাতে টিকিটের দাম ফেরত পান, রাজ্য সেই তোড়জোড় চালাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

'টিকিট কেটে প্রতারিত হয়েছেন', বললেন মুখ্যমন্ত্রী

গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসিকে যে ভালোভাবে দেখতে পাওয়া যায়নি যুবভারতীতে, তার জন্য একটি মহল থেকে আঙুল তোলা হয় অরূপ বিশ্বাসের দিকে।
গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসিকে যে ভালোভাবে দেখতে পাওয়া যায়নি যুবভারতীতে, তার জন্য একটি মহল থেকে আঙুল তোলা হয় অরূপ বিশ্বাসের দিকে।

তিনি বলেন, ‘মেসির মতো খেলায় (যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির GOAT ট্যুর) কেলেঙ্কারি হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা, মেয়েরা মেসির (ভক্ত)। মেসির বিরাট ফ্যান ফলোয়ার্স। তাঁরা ৬,০০০ (টাকা), ৪,০০০ (টাকা), ৮,০০০ (টাকার) সব টিকিট কেটে প্রতারিত হয়েছেন।’

আরও পড়ুন: Bengal Hybrid Ferries and Bailey Bridge: ভারতের যুদ্ধজাহাজ তৈরি করে, সেই সংস্থাই এবার ফেরি বানাবে বাংলার জন্য, হল চুক্তি

আমি আশা করছি যে টাকা ফেরাতে পারব, বললেন মুখ্যমন্ত্রী

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমার চেষ্টা আছে, ৩৩,০০০ প্রতারিত ক্রীড়াপ্রেমী (কে টাকা ফিরিয়ে দেওয়া)। একেবারে ইয়ংস্টার, জোম্যাটোর ডেলিভারি বয় - সারা বছরের জমানো টাকার সব দিয়ে গিয়েছিলেন মেসিকে দেখবেন বলে। তাঁদের টাকাও যাতে ফেরত দিতে পারি বা ফেরত করাতে পারি, তার প্রক্রিয়াও আমি অভ্যন্তরীণভাবে চালাচ্ছি। আমি আশা করি যে আমি সেটা করতে পারব।’

তারইমধ্যে ক্রীড়াক্ষেত্রে বাংলার যে অবস্থা, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অলিম্পিক্স, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস হোক বা জাতীয় ফুটবল হোক- আজ বাংলার অবস্থা একেবারে শোচনীয়। বাংলায় প্রতিভা আছে। কিন্তু সঠিক পরিকাঠামোর অভাবে সেই প্রতিভাবান খেলোয়াড়রা হারিয়ে যান।

আরও পড়ুন: VHP Durga Puja Non-Veg Food Rule: দুর্গাপুজোয় আমিষ খাওয়া বন্ধ কোথায়? জানাল বিশ্ব হিন্দু পরিষদ, ছাগবলি কি করা যাবে?

সেই পরিস্থিতিতে আগামিদিনে যে খেলোয়াড়রা অলিম্পিক্স, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করবেন, তাঁদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাধারণত পদক জিতলে আর্থিক পুরস্কার দেওয়া হয়। কিন্তু বাংলার যা অবস্থা, তাতে অংশগ্রহণ করলেই আর্থিক পুরস্কার দেওয়া হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe