Bengal Railways Project Latest Update: বাংলায় ১১ কিমির ‘বাইপাস লাইন’ তৈরি করবে রেল! মঞ্জুর ২৭২ কোটি টাকা, কমবে যানজট
Bengal Railways Project Latest Update: পশ্চিমবঙ্গে ১১ কিলোমিটারের ‘বাইপাস লাইন’ তৈরি করবে ভারতীয় রেল। পশ্চিমবঙ্গের সেই লাইনের ফলে যানজট কমবে। কোথায় সেই বাইপাস লাইন তৈরি করা হবে? তার ফলে কী কী লাভ হবে?
Bengal Railways Project Latest Update: পশ্চিমবঙ্গে বাইপাস লাইন তৈরির জন্য ২৭২ কোটি টাকা মঞ্জুর করল ভারতীয় রেল। মঙ্গলবার রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস লাইন তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ পণ্যবাহী পরিবহণের জন্য একটি পৃথক রুট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তার ফলে ওই লাইনে ভিড় কমবে। আর ট্রেন চলাচল আরও মসৃণ হবে বলে রেলের তরফে আশাপ্রকাশ করা হয়েছে।
‘জ্বালানি, খনিজ ও সিমেন্ট করিডর’-র অংশ হবে বাইপাস লাইন
বাংলায় ১১ কিমির ‘বাইপাস লাইন’ তৈরি করবে রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
{{^htLoading}} {{/htLoading}}
এমনিতে দক্ষিণ-পূর্ব রেলের ক্ষেত্রে ‘মালগাড়ি লাইন’ বলে একটা দুর্নাম আছে। সেই পরিস্থিতিতে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্যই ওই বিশেষ বাইপাস লাইন তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যা রেলের নির্ধারিত ‘জ্বালানি, খনিজ ও সিমেন্ট করিডর’-র একটি অংশ। নয়া করিডরের হাত ধরে পণ্য পরিবহণ আরও সহজ হবে। সার্বিকভাবে শিল্পায়নের পথ প্রশস্ত হবে রেলের তরফে জানানো হয়েছে।
সেইসঙ্গে রেলের তরফে ডানানো হয়েছে, আদ্রা-জয়চণ্ডী পাহাড় বাইপাস লাইনের ফলে পণ্য পরিবহণের ক্ষেত্রে আরও ক্ষমতা বাড়বে। মসৃণ হবে পণ্য পরিবহণের ব্যবস্থা। সার্বিকভাবে আদ্রা-জয়চণ্ডী পাহাড় করিডরে পণ্য পরিবহণের পরিকাঠামো আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রস্তাবিত বাইপাস লাইন ক্রমবর্ধমান শিল্প-সংক্রান্ত পণ্য পরিবহণের চাহিদা মেটানোর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডরকে আরও নির্ভরযোগ্য ও যানজটমুক্ত করে তুলবে।
তাছাড়াও আরও কয়েকটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। মঙ্গলবারই রেলের তরফে জানানো হয়য়েছে, পূর্ব-মধ্য রেলের আওতায় সমস্তিপুর ডিভিশনের ২১টি স্টেশনে ইলেকট্রনিং ইন্টারলকিং ব্যবস্থা চালু করা হবে। আপাতত যে প্যানেল ইন্টারলকিং ব্যবস্থা আছে, সেটার পরিবর্তে চালু করা হবে আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা।
সেই প্রকল্পের জন্য ইতিমধ্যে ২৩৩ কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালু করার ফলে রেলের সিগন্যালিং ব্যবস্থা আরও মজবুত হবে। কবচ প্রযুক্তি চালু করার পথও প্রশস্ত হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Bengal Railways Project Latest Update: বাংলায় ১১ কিমির ‘বাইপাস লাইন’ তৈরি করবে রেল! মঞ্জুর ২৭২ কোটি টাকা, কমবে যানজট
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe