CEO on Repolling: যেসব বুথে ইভিএমে টেপ লাগানো ছিল, সেখানে কি রিপোলিং হবে?
WB Repolling Latest Update: মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর গ্রামে বুথ নম্বর ৩৫-এ সিদ্দিকুল্লা চৌধুরীর নামের পাশে বোতাম টেপ দিয়ে আটকে দেওয়া ছিল। পানিহাটির ২০৯ নম্বর বুথে বিজেপির বোতামে কালি দেওয়া হয়। মগরাহাট থেকেও একই অভিযোগ উঠেছে। ফলতার ২৫২, ২৩৫,২২৬, ১৮৬, ২৪১ বুথে আতর লাগানোর অভিযোগ উঠেছে।
WB Repolling Latest Update: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে নির্বাচন। তবে কোথাও কোথাও ভোটারদের প্রাভাবিত করার এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। আবার ফলতার মতো জায়গায় ইভিএমে বিরোধীদের বোতামে টেপ লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এই সব বুথে ফের নির্বাচন হতে পারে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, ওখান জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে। যেখানে আতর পাওয়া গিয়েছে, সেখানেও রিপোল হবে।' রিপোল হলে আগামিকাল বা পরশু তা হতে পারে বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর গ্রামে বুথ নম্বর ৩৫-এ সিদ্দিকুল্লা চৌধুরীর নামের পাশে সুইচ সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। এদিকে পানিহাটির ২০৯ নম্বর বুথে বিজেপির বোতামে কালি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মগরাহাট থেকেও একই অভিযোগ উঠেছে। এছাড়া ফলতায় বেশ কিছু বুথে তিন এবং চার নম্বর বোতামে টেপ লাগানো হয়ে বলে অভিযোগ ওঠে। জানা যাচ্ছে, ফলতার ২৫২, ২৩৫,২২৬, ১৮৬, ২৪১ বুথে আতর লাগানোর অভিযোগ উঠেছিল। এই আবহে রিপোর্ট চেয়েছেন কমিশন।
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য জুড়ে আজ বিক্ষিপ্ত অশান্তি, গোলমালের ঘটনা ঘটেছে। কিছু জায়গায় বাহিনীকে লাঠইচার্জ করতে হয়েছে। তবে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও মোটের উপর নির্বিঘ্নেই মিটছে ভোট। রাজনৈতিক হিংসার জেরে আজ একজনেরও মৃত্যু হয়নি ভোটবঙ্গে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


