Bidhannagar TMC Mayor Resignation: ফিরহাদের পদত্যাগ নিয়ে জল্পনার মাঝে বিধাননগরের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী
বিধাননগরের পুরনিগমের কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলেন। পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। চিঠিতে পদত্যাগের কারণ 'ব্যক্তিগত' হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিধাননগরের পুরনিগমের কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলেন। পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। চিঠিতে পদত্যাগের কারণ 'ব্যক্তিগত' হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই পদত্যাগের জেরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এদিকে এই চিঠির একটি কপি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে পাঠিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী।

এর আগে বিধাননগর পুরনিগমের একাধিক কাউন্সিলর বিভিন্ন কারণে গ্রেফতার হয়েছেন। এর আগে তোলাবাজির অভিযোগে বিধাননগরের ৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে。 তিনি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিকে তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করুণাময়ী বাস স্ট্যান্ডে বাস চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ ছিল।
এদিকে জোর করে ভয় দেখিয়ে জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলকে গ্রেফতার করা হয়। ভোটারদের ভয় দেখানো এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গ্রেফতার করা হয়।
অপরদিকে কলকাতা পুরনিগমে একাধিক বোরো চেয়ারম্যান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভার ৯ নম্বর বরো-র চেয়ারপার্সন পদ থেকে প্রথমে পদত্যাগ করেন দেবলীনা বিশ্বাস। তিনি ফিরহাদ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। উল্লেখ্য, অভিষেকের যে সকল সম্পত্তিতে পুরসভার নোটিস গিয়েছিল, সেগুলির অধিকাংশই ৯ নং বোরোতে অবস্থিত। এদিকে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ১২ নম্বর বরো-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এদিকে ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এছাড়া তৃণমূলের দাপুটে নেতা তথা ১১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ পদ থেকে। মেয়র ফিরহাদের পদত্যাগ নিয়েও জল্পনা তৈরি হয়েছে। গতকাল কুণাল ঘোষ প্রথমে দাবি করেন, ফিরহাদ পদত্যাগ করেছেন। তবে পরে ফিরহাদ ঘনিষ্ঠ মহলে জানান, তিনি এখনও পদত্যাগ করেননি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


