...
...
Next Story

TMC MLA detained in Puri: পৈলানের 'রাজপ্রসাদ ছেড়ে পুরীতে গা-ঢাকা', সেখান থেকেই তৃণমূল বিধায়ককে ধরল পুলিশ

TMC MLA detained in Puri: পৈলানের ‘রাজপ্রসাদ ছেড়ে পুরীতে গা-ঢাকা’ দিয়েছিলেন। সেখান থেকেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ধরল পুলিশ। আপাতত যা খবর, তাতে ট্রানজিট রিমান্ডে তৃণমূল বিধায়ককে আনা হবে পশ্চিমবঙ্গে। তারপর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Published on: May 27, 2026 10:40 AM IST
Advertisement

TMC MLA detained in Puri: পুরী থেকে বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করা হল। সূত্রের খবর, পুরীর সমুদ্র-লাগোয়া একটি বিলাসবহুল হোটেলের তিনতলার ঘরে গা-ঢাকা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। গোপন সূত্রে সেই খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। আপাতত যা খবর, তাতে ট্রানজিট রিমান্ডে তৃণমূল বিধায়ককে আনা হবে পশ্চিমবঙ্গে। তারপর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

পৈলানে দিলীপের রাজপ্রাসাদ!

তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ধরল পুলিশ। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Dilip Mondal)
তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ধরল পুলিশ। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Dilip Mondal)

এমনিতে দীর্ঘদিন ধরেই পুলিশের রেডারে ছিলেন দিলীপ। গত ১৪ মে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বিধায়কের বাড়িতে যান পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একটি বাড়ির ভিতরের দৃশ্য দেখে তো অনেকে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। অনেকের বক্তব্য, রাজপ্রাসাদের থেকে কম কিছু ছিল না দিলীপের বাড়ি। কিন্তু সেখানে ছিলেন না বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: Kolkata Metro Orange Line Update: মেট্রোর আরও ১ কাজে অনুমতি পুলিশের, ৩ বছর ঝুলেছিল, বাইপাসে ৪৫ দিন ট্র্যাফিক ব্লক

দিলীপের হুমকি, দায়ের FIR

যে তৃণমূল বিধায়ককে অনেকদিন ধরেই খুঁজছে পুলিশ। তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় দুটি এফআইআর করা হয় জামিন অযোগ্য ধারায়। যে ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ঘিরে বিতর্ক তৈরি হয়, সেখানে দিলীপকে বলতে শোনা যায়, 'অনেক সংযম দেখিয়েছি। ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না। পুলিশকে ভয় পাই না। অর্জুন সিং, তাপস রায়কে জিজ্ঞাসা করে নিক, দিলীপ মণ্ডল কে?'

সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধায়কের বাড়িতে যান ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেখানে তাঁকে দেখতে পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিছনে জানলা দিয়ে পালিয়ে, নর্দমা ডিঙিয়ে, পায়ের পাজামা ছিঁড়ে পালিয়ে গিয়েছেন। দিলীপের বাড়িতে হানা দেওয়ার পর থেকেই তাঁর বাড়ি নিয়ে জোর চর্চা রাজ্য জুড়ে। তাঁর বাড়িতে রয়েছে বড় লন, সুইমিং পুল, পুকুর, দোলনা, বাগানে হরিণ থেকে বাঘের মূর্তি। আছে দামি ম্যাকাও পাখি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe