...
...
Next Story

SIR in West Bengal: এনুমারেশন ফর্ম ঘিরে বিএলও, ইআরওদের উদ্দেশে বড় বার্তা কমিশনের! এল বিজ্ঞপ্তি

কী উঠে এল বিজ্ঞপ্তিতে?

Published on: Dec 1, 2025, 18:29:57 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলায় এসআইআর পর্বের মাঝেই এক নয়া বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এবার এনুমারেশন ফর্মে ভুল এন্ট্রি সংশোধন করার সুযোগ মিলবে। আর তা পাবেন বুথ স্তরের আধিকারিক (বিএলও) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)রা। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্বের জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে, তার মধ্যেই এই ভুল সংশোধন করতে হবে। এই বার্তা উঠে এসেছে কমিশন সূত্রে।

এনুমারেশন ফর্ম ঘিরে বিএলও, ইআরওদের উদ্দেশে বড় বার্তা কমিশনের! এল বিজ্ঞপ্তি (Debajyoti Chakraborty )
এনুমারেশন ফর্ম ঘিরে বিএলও, ইআরওদের উদ্দেশে বড় বার্তা কমিশনের! এল বিজ্ঞপ্তি (Debajyoti Chakraborty )

সদ্য বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ওঠে, ভোটারদের তথ্য ডিজিটাল মাধ্যমে ভুল এন্ট্রি হয়েছে বলে। এই নিয়ে বহু বিএলও ও ইআরওদের নিয়ে কমিশনের কাছে অভিযোগও গিয়েছে। কমিশনের তরফে সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর-র কাজ অনেকটাই এগিয়ে রয়েছে। তারপরও মিলেছে অতিরিক্ত সময়সীমা। তারই মাঝে কোনও তথ্য ডিজিটাইজ করার সময় ভুল থাকলে, তা সংশোধন করা যেতে পারা যাবে। প্রসঙ্গত, আগেই বিএলও অ্যাপে 'এডিট' অপশনটি যোগ করার জানিয়েছিল কমিশন। এর আগে বিএলও অ্যাপের বেশ কিছু প্রসঙ্গ উঠে আসছিল চর্চায়। আগে, বিএলও অ্যাপে ভোটারদের ছবি এবং তথ্য এক বার আপলোড করে ফেললে আর তা সংশোধনের সুযোগ ছিল না।

( December 2025 Monthly Rashifal: ২০২৫ ডিসেম্বর মাস কেমন কাটবে? রইল মেষ থেকে মীনের রাশিফল)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks