...
...
Next Story

Bread Prices Hike: পাউরুটির দাম বাড়ছে ৪ টাকা! কোনগুলির কিনতে ৫ টাকা বেশি খরচ হবে? কবে থেকে?

Bread Prices Hike: পাঁচটি কোম্পানির পাউরুটির দাম বাড়ছে। ৪০০ গ্রাম পাউরুটির দাম বৃদ্ধি পেয়েছে চার টাকা। কবে থেকে বর্ধিত দাম কার্যকর হবে? কোন কোন সংস্থার দাম বৃদ্ধি পাচ্ছে? সেই তালিকা দেখে নিন।

Published on: Jun 19, 2026, 20:22:58 IST
Advertisement

Bread Prices Hike: রবিবার (২১ জুন) থেকে দাম বাড়ছে পাউরুটির। ইতিমধ্যে একটি সংস্থার তরফে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার থেকে দাম বাড়িয়ে দিচ্ছে মডার্ন, ব্রিটানিয়া, মেট্রো গোল্ড, শুভনারায়ণ এবং ব্যারন। সূত্রের খবর, ৪০০ গ্রাম পাউরুটির (হোয়াইট স্লাইসড ব্রেড) দাম চার টাকা বাড়ানো হচ্ছে। এখন যেটা মিলছে ৩৬ টাকায়, সেটাই রবিবার থেকে বেড়ে ৪০ টাকা হয়ে যাবে। আবার ৪০০ গ্রাম হোলউইট এবং মাল্টিগ্রেন ব্রেডের দাম পাঁচ টাকা বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।

কেন দাম বাড়ানো হল পাউরুটির?

পাঁচটি কোম্পানির পাউরুটির দাম বাড়ছে রবিবার থেকে। (ছবিটি প্রতীকী)
পাঁচটি কোম্পানির পাউরুটির দাম বাড়ছে রবিবার থেকে। (ছবিটি প্রতীকী)

যে সংস্থাগুলি পাউরুটির দাম বাড়িয়েছে বা বাড়াতে চলেছে, সেগুলিরই মূলত আধিপত্য আছে কলকাতার বাজারে। প্রায় ৬০ শতাংশ বাজার আছে ওই ছ'টি সংস্থা (মডার্ন, ব্রিটানিয়া, মেট্রো গোল্ড, শুভনারায়ণ, ব্যারন এবং মোরিশ)। ফলে রবিবার থেকে একটা বড় অংশের মানুষেরই পাউরুটি কিনতে বেশি খরচ হবে। ওই সংস্থাগুলির তরফে দাবি করা হয়েছে, যেভাবে প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, তাতে পাউরুটির দর বৃদ্ধি করা ছাড়া কোনও উপায় ছিল না।

আরও পড়ুন: Medical Colleges and Dolphin Park in WB: বাংলায় ৩ নয়া মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু, হুগলির ধারে ২ ডলফিন পার্কের ভাবনা

বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে

এমনিতে আমেরিকা-ইরান যুদ্ধের জেরে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। ভারতেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে একাধিকবার। দাম বেড়েছে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার এবং ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। আর জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়লে যা হয়, সেটাই হয়েছে। দাম বেড়েছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের।

জুন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, জুনের শুরুতে কলকাতায় প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩.৫ টাকা। তার ফলে ১ জুন থেকে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৩,২৫৫.৫ টাকা খরচ হচ্ছে। অথচ যে দামটা মার্চেও ২,০০০ টাকার নীচে ছিল। কিন্তু এপ্রিলে ২১৮ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর মে'তে তো একধাক্কায় প্রায় ১,০০০ টাকা দাম বাড়ানো হয়। তবে এবার উত্থান কিছুটা কম হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks