Abhishek Banerjee case in Calcutta HC: অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক, FIR খারিজ করল না হাইকোর্ট, তাহলে?
Abhishek Banerjee case in Calcutta HC: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, তদন্ত চলবে। আগামী ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।
Abhishek Banerjee case in Calcutta HC: 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্যের জন্য কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যে এফআইআর দায়ের করা হয়েছে, তা খারিজের আর্জিও নাকচ করে দেওয়া হয়েছে। তবে শেষপর্যন্ত শর্তসাপেক্ষে আগামী ৩১ জুলাই পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে রক্ষাকবচ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্ট জানিয়েছে, জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করা যাবে না। তবে তাঁকে তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে।

হাইকোর্ট কী কী শর্ত দিয়েছে অভিষেককে?
১) আদালতের নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক।
২) পুলিশের তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে।
৩) পুলিশ চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেককে। সেই আর্জিতে সাড়া দিতে হবে তাঁকে। তবে তৃণমূল সাংসদকে তলব করা হলে নোটিশ দিতে হবে ৪৮ ঘণ্টা আগে।
৪) ইতিমধ্যে যদি পুলিশ কোনও নোটিশ দিয়ে থাকে, তবে আইন মেনে অভিষেক বা তাঁর আইনজীবীকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার জবাব দিতে হবে।
৫) অভিষেক যদি তদন্তে সহযোগিতা না করেন, তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে পুলিশ। যে রক্ষাকবচ দেওয়া হয়েছে, তা প্রত্যাহারের আবেদন করতে পারবে।
হাইকোর্টের শুনানিতে কী কী হল?
আর যে মামলার প্রেক্ষিতে অভিষেককে শর্তসাপেক্ষে সুরক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট, তা উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের এফআইআর সংক্রান্ত। বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর খারিজের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।
কেন এরকম মন্তব্য করবেন অভিষেক?
সেই মামলার শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলেন, তিনবারের সাংসদ ও একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে কেন এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন অভিষেক? বিশেষত পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট-পরবর্তী হিংসার একটি কালো ইতিহাস জড়িয়ে আছে যখন, তখন কেন নির্বাচনের সময় এরকম মন্তব্য করা হচ্ছে?
হাইকোর্টের সেই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। তিনি দাবি করেন, নির্বাচনের সময় শাহও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এরকম মন্তব্য করে ফেলেন রাজনৈতিক নেতারা। যদিও কল্যাণের সেই যুক্তি ধোপে টেকেনি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


