Mamata and Abhishek Banerjee Case Update: মমতার হলফনামা তলব হাইকোর্টের! ভাইপো অভিষেক ধাক্কা খেলেন আদালতের আরও ১ দরজায়
Mamata and Abhishek Banerjee Case Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টয আদালত অবমাননা সংক্রান্ত মামলায় সেই মামলায় হলফনামা তলব করা হয়েছে। আবার ভাইপো অভিষেক ধাক্কা খেলেন আদালতের আরও এক দরজায়।
Mamata and Abhishek Banerjee Case Update: ধর্মতলায় একুশে জুলাই পালন নিয়ে আদালত অবমাননার যে মামলা হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা চাওয়া হল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে ওই মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে হলফনামা জমা দিতে হবে। সেইমতো হলফনামা দিতে হবে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। আবার আগামী মাসে সেই মামলার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। তারইমধ্যে হাইকোর্টে অপর একটি মামলায় ধাক্কা খেয়েছেন মমতার ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় যে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দিল হাইকোর্ট।

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা
আসলে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। দায়ের করা হল মামলা। সেই মামলার তদন্তের স্বার্থের অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। তা নিয়ে বিধাননগর আদালতে অনুমতি চাওয়া হয়। নিম্ন আদালত অনুমতি দিলেও হাইকোর্টে যান অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ দাবি করেন, তিনি যখন অস্বীকার করছেন যে ওটা তাঁরই কণ্ঠস্বর, তাহলে কোন যুক্তিতে নমুনা পরীক্ষা করবে সিআইডি?
হাইকোর্টে পরপর ধাক্কা
যদিও হাইকোর্টে স্বস্তি পাননি অভিষেক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। যদিও হাইকোর্ট বলে যে তদন্তের সময় কী করতে হবে, তা আদালত বলে দিতে পারে না তদন্তকারী সংস্থাকে। তাছাড়া যে আদালতে মূল মামলা চলছে, সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকরা আবেদন করতে পারেন বলে জানায় হাইকোর্ট। তারপর বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। আর্জি জানান দ্রুত শুনানির। যদিও বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, আগামী মঙ্গলবার আগে শোনা হবে না কোনও আবেদন।
একুশে জুলাই সংক্রান্ত আদালত অবমাননার মামলা
অভিষেকের সেই ধাক্কার মধ্যেই একুশে জুলাই সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানি হয়। ২০১৮ সালে হাইকোর্ট কড়া ভাষায় জানিয়েছিল যে সভা করার জন্য শহরের বড় কোনও রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না। যদিও সেই নির্দেশের তোয়াক্কা না করে গত বছরও ধর্মতলায় তৃণমূলের তরফে শহিদ দিবসের সভা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই মামলায় আগেই নোটিশ দেওয়া হয়েছিল মমতা এবং অভিষেককে। এবার মমতা-সহ সবপক্ষের হলফনামা তলব করেছে হাইকোর্ট।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


